লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
বাংলা ট্রিবিউনমার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের GSMArenaRealme 17 Ultra এর স্পেস এবং ইমেজ সারফেস বাংলা ট্রিবিউনবিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা ইত্তেফাকতুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন ঢাকা পোস্টমার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান প্রথম আলোএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে Engadget৫টি চার্জিং ভুল যা আপনার ফোনের ব্যাটারি লাইফ নষ্ট করতে পারে ঢাকা পোস্টট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে চলছে আবেদন প্রথম আলোকৃত্রিম বুদ্ধিমত্তা কি একদিন মানবজাতিকে মুছে দেবে Engadgetযান্ত্রিক বনাম মেমব্রেন কীবোর্ড ব্যবহারের সুবিধা এবং অসুবিধা

জমির জরিপ ২০২৪। নতুন নিয়মে CS, SA, RS, BS খতিয়ান সম্পর্কে ধারণা এবং কোনটা কত সালে সম্পর্ন হয়ে থাকে?

জমির জরিপ ২০২৪। নতুন নিয়মে CS, SA, RS, BS খতিয়ান সম্পর্কে ধারণা এবং কোনটা কত সালে সম্পর্ন হয়ে থাকে?
জমির জরিপ ২০২৪। নতুন নিয়মে CS, SA, RS, BS খতিয়ান সম্পর্কে ধারণা এবং কোনটা কত সালে সম্পর্ন হয়ে থাকে? ছবি: Tricksboss

CS, SA, RS, BS খতিয়ান সম্পর্কে ধারণা এবং কোনটা কত সালে সম্পর্ন হয় থাকে?

 

 

১) CS-Cadastral Survey (1888- 1940)

ক্যাডাস্ট্রাল সার্ভে বলতে প্রতিটি ভু-খন্ড পরিমাপ করে তার আয়তন অবস্থান এবং কি কাজে ব্যবহার হয় তার প্রকৃতিসহ স্থানীয় নকশা এবং প্রতিটি ভু -খন্ডের মালিক ও দখলকারের বিবরণসহ যে খতিয়ান প্রস্তুত করা হয়েছে তাকে সি এস বা Cadastral Survey (1888- 1940) খতিয়ান বলে।

 

২) SA -State Acquisition (1956-1963)

State Acquisition and tenancy act,1950 এর অধীনে জমিদারি প্রথা উচ্ছেদের পর উক্ত আইনের ১৭ ধারার বিধান মতে ভুমির মালিকানা সরাসরি সরকারের প্রজার নামে স্বীকৃতি প্রদান এবং জমিদারদের ক্ষতি প্রদানের লক্ষ্যে ১৯৫৬ থেকে ১৯৬৩ সালের মধ্যে যে ক্ষতিয়ান তৈরী করা হয় তাকে এস এ খতিয়ান বলে।

 

৩) RS. Revisional Survey খতিয়ান (১৯৬৬-১৯৮০)

জমির মালিক এবং দখলদার হালনাগাদ করার মাধ্যমে এই জরিপ সম্পন্ন করা হয়।

State Acquisition and tenancy act,1950 এর ৭৯ ধারা মোতাবেক SA খতিয়ানের ভুল সংশোধন করে হালনাগাদ করে মালিক ও দখলদারের তথ্য নিয়ে যে জরীপ সম্পন্ন করা হয় তাকে Revisional Survey খতিয়ান বলে। এটি ১৯৬৬-৮০ এর মধ্যে সম্পন্ন করা হয়। কিছু কিছু এলাকায় সি এস এর পর থেকেই এর কার্যক্রম শুরু হয়।

৪) বিএস খতিয়ান

এই জরিপে প্রস্তুতকৃত নকশা (ম্যাপ) এবং খতিয়ান নির্ভূল হিসেবে গ্রহণীয়। বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কার্য পরিচালিত হয়।১৯৯৮ সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বলে।

৫) দিয়ারা জরিপ

দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ। জেগে উঠা নতুন ভূখন্ড (চর) জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে সিকস্তি পয়স্তির কারণে ভৌগলিক সীমারেখা ও স্বত্বের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়।

৬) সিটি জরিপ (সিটি সার্ভে)

সিটি জরিপ এর আর এক নাম ঢাকা মহানগর জরিপ। আর.এস. জরিপ এর পর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতি ক্রমে এ জরিপ ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যাবত কালে সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। এ জরিপের পর্চা কম্পিউটার প্রিন্টএ প্রকাশিত হয়।

 

 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।