ট্রিকস এন্ড টিপস

নতুন চুল গজানোর ঘরোয়া ও প্রাকৃতিক উপায় ২০২৩

নতুন চুল গজানোর ঘরোয়া ও প্রাকৃতিক উপায় ২০২৩।

বিশেষজ্ঞরা সবসময় চুল পড়া রোধে ঘরোয়া যত্ন এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। জেনে নেয়া যাক চুল পড়া বন্ধে যেসব ঘরোয়া উপাদান কাজ করে।

১)পেঁয়াজের রস:

চুল পড়া বন্ধে পেঁয়াজের রস দারুণ কাজ করে। শুধু চুল পড়া বন্ধ হবে, তাই নয় নতুন চুল গজাবেও। গোসলের এক ঘণ্টা আগে পেঁয়াজের রস চুলের গোঁড়ায় ঘষে ঘষে লাগান। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২)আমলকী:

চুলের গোঁড়ায় আমলকীর তেল ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা রাখুন; তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩)মেথি:

আধা কাপ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৪)ডিমের কুসুম:

ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। চুলের গোঁড়ায় গোঁড়ায় তা লাগান। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫)নারকেল তেল:

নারকেল তেল সামান্য গরম করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *