লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
জাগো নিউজগোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবিতে লিগ্যাল নোটিশ ইত্তেফাকসন্দেহজনক লেনদেন, গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বিবিসি বাংলাদেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং একাউন্ট বন্ধ, অধিকাংশ গোপালগঞ্জের বাংলা ট্রিবিউনপ্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’

ইউনিয়ন চেয়ারম্যানের বেতন কত ২০২৪ । ওয়ার্ড মেম্বারের বেতন ও মহিলা মেম্বারের বেতন কত?

ইউনিয়ন চেয়ারম্যানের বেতন কত ২০২৪ । ওয়ার্ড মেম্বারের বেতন ও মহিলা মেম্বারের বেতন কত?
ইউনিয়ন চেয়ারম্যানের বেতন কত ২০২৪ । ওয়ার্ড মেম্বারের বেতন ও মহিলা মেম্বারের বেতন কত? ছবি: Tricksboss

জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকারের নিকট হতে একটি অংশ এবং স্থানীয় ইউপি বা পৌর সভার আয় হতে আরেকটি অংশ দুটি অংশ মিলিয়ে প্রতিমাসে সম্মানী পেয়ে থাকেন। এ সম্মানী নির্ধারিত এবং গেজেট দ্বারা সুনির্দিষ্ট। প্রতি মাসের নিম্নে বর্ণিত সম্মানী বেশি কোন ক্রমেই গ্রহণ করিতে পারিবে না।

ঢাকা, ২৭ পৌষ (১০ জানুয়ারি ২০১৭) তথ্যবিবরণী নম্বর : ১০৫ মাধ্যমে ৫ স্তরের স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীন ৫টি স্তরের জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ১ জুলাই ২০১৬ তারিখ থেকে এ সুবিধা প্রাপ্য হবেন।

উপজেলা পরিষদের মেম্বারদের সম্মানী

সিটি কর্পোরেশনের মেয়রের নতুন মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলরের ৩৫ হাজার টাকা; তবে অন্যান্য ভাতা পূর্বের ন্যায় বহাল থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ৫ হাজার টাকা এবং সদস্যদের মাসিক সম্মানী ৩৫ হাজার টাকা। ক শ্রেণী পৌরসভার মেয়র ৩৮ হাজার টাকা ও কাউন্সিলর ৮ হাজার টাকা, খ শ্রেণী মেয়র ২৮ হাজার টাকা ও কাউন্সিলর ৭ হাজার টাকা, গ শ্রেণী মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ৬ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

সম্মানী হার

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানী পাবেন ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান পাবেন ২৭ হাজার টাকা; তবে অন্যান্য ভাতা পূর্বের ন্যায় বহাল থাকবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ ৩ হাজার ৬শ’ টাকা ও ইউপি অংশ ৪ হাজার ৪শ’ টাকা সহ মোট ৮ হাজার টাকা, সদস্য সরকারি অংশ ২ হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ ২ হাজার ৬২৫ টাকা সহ মোট ৫ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

সূত্র: তথ্য বিবরণী #আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৪৫ ঘণ্টা

 

৫ ধরনের জনপ্রতিনিধিদের সম্মানী ভাতার গেজেট সমূহ: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।