লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
The Daily Starনৃতাত্ত্বিক ক্লদ নাশকতার কাজ অস্বীকার করে Android Authorityএটি ২০২৬ সালে Android এর জন্য সেরা নতুন এমুলেটর প্রথম আলোকম্পিউটারের গতি, ক্যাশ মেমোরির ভূমিকা The Daily Starবিভ্রান্তি AI এজেন্টদের ওয়েবে অতীতের মতো অনুসন্ধান করতে দেয় সমকালদেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, বেশিরভাগই গোপালগঞ্জের জাগো নিউজগোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবিতে লিগ্যাল নোটিশ ইত্তেফাকসন্দেহজনক লেনদেন, গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বিবিসি বাংলাদেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং একাউন্ট বন্ধ, অধিকাংশ গোপালগঞ্জের বাংলা ট্রিবিউনপ্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে

কোরআনের শরীফের কোন সূরা তিনটি জঘন্য গোনাহের কথা বলা আছে এবং গোনাহ তিনটি কি কি?

কোরআনের শরীফের কোন সূরা তিনটি জঘন্য গোনাহের কথা বলা আছে এবং গোনাহ তিনটি কি কি?
কোরআনের শরীফের কোন সূরা তিনটি জঘন্য গোনাহের কথা বলা আছে এবং গোনাহ তিনটি কি কি? ছবি: Tricksboss

কোরআনের কোন সূরা যেখানে তিনটি জঘন্য গোনাহের কথা আছে

 

 

১।‌ সূরা আল-হুমাযাহ্‌

সূরা আল-হুমাযাহ্‌-এর অর্থ পরনিন্দা বা গীবত। মক্কায় অবতীর্ণ। আয়াত ০৯ (নয়)। কুরআনের ক্রমিক নং – ১০৪। কালানুক্রমিক/অবতীর্ণ নং – ৩২। সূরা আল হুমাযাহ। এক- পরনিন্দাকারী ও অর্থলিপ্সু ধনিক শ্রেণির দুর্ভোগ ও ধ্বংসের কথা (১-৩ আয়াত)। দুই- ঐসব লোকদের পরকালীন শাস্তির বর্ণনা (৪-৯ আয়াত)।সূরা আল- হুমাযাহ মহাগ্রন্থ আল কুরআনের ১০৪ তম সূরা। এই সূরাটির মক্কা অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯ টি।এ সূরাতে তিনটি জঘন্য গোনাহের কথা বলা হয়েছে। গোনাহ তিনটি হলো- গীবত,সামনাসামনি দোষারোপ করা,সমালোচনা ও মন্দ বলা এবং অর্থলিপ্সা।

 

২। গোনাহ তিনটি কি কি?

তিনটি জগন্য গোনাহে্‌ শাস্তি ও তার তীব্রতা বর্ণিত হয়েছে। গোনাহ্‌ তিনটি হচ্ছে হুমযা, লুমাযা ও জ্বামা’আ মাল প্রথমাক্ত শব্দদ্বয় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। অধিকাংশ তফসীরকারীর মতে ,হুমযা-এর অর্থ গীবত অর্থাৎ, পশ্চাতে পরনিন্দা করা এবং লুমাযা-এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজই জগন্য গোনাহ্‌। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কুরআন ও হাদীসে বর্ণিত হয়েছে।

 

৩। তিনটি জগন্য গোনাহে্‌ সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখা

 

(সূরা -আল হুমাযাহ)

 

[১০৪-১]

وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ

দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।

[১০৪-২]

الَّذي جَمَعَ مالًا وَعَدَّدَهُ

যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।

[১০৪-৩]

يَحسَبُ أَنَّ مالَهُ أَخلَدَهُ

সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।

[১০৪-৪]

كَلّا لَيُنبَذَنَّ فِي الحُطَمَةِ

কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।

[১০৪-৫]

وَما أَدراكَ مَا الحُطَمَةُ

আর কিসে তোমাকে জানাবে হুতামা কি?

[১০৪-৬]

نارُ اللَّهِ الموقَدَةُ

আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।

[১০৪-৭]

الَّتي تَطَّلِعُ عَلَى الأَفئِدَةِ

যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।

[১০৪-৮]

إِنَّها عَلَيهِم مُؤصَدَةٌ

নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।

[১০৪-৯]

في عَمَدٍ مُمَدَّدَةٍ

 

 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।