লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
TechCrunchCadillac Vistiq একটি বিলাসবহুল ভাল চুক্তি, কিন্তু সম্ভবত দীর্ঘ জন্য না Engadgetআপনি বিনামূল্যে আপনার স্ন্যাপচ্যাট স্মৃতি সংরক্ষণ এবং সংরক্ষণ করতে পারেন – কীভাবে তা এখানে Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন Engadgetস্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর মতো একটি পিসি তৈরি করতে কত খরচ হবে তা এখানে জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার

মাহমুদউল্লাহকে যে প্রস্তাব দিয়েছিল বিসিবি

মাহমুদউল্লাহকে যে প্রস্তাব দিয়েছিল বিসিবি
মাহমুদউল্লাহকে যে প্রস্তাব দিয়েছিল বিসিবি ছবি: Tricksboss

জাতীয় দল হতে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার পূ্র্বে কারণ ব্যাখ্যা করার দৃষ্টান্ত খুব বেশি নেই বিসিবির। বাদ দেওয়ার পূর্বে যে ক’জন ক্রিকেটারের সাথে বিসিবি কর্মকর্তারা বৈঠক করেছেন তাঁদের অন্যতম হলেন মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

২০২০ সালে মাশরাফিকে যে ভাবে  প্রস্তাব দেওয়া হয়েছিল ওয়ানডে ক্রিকেট হতে অবসরের সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড, তেমনি মাহমুদউল্লাহকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল মঙ্গলবার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঢাকার একটি রেস্তোরাঁয় মাহমুদউল্লাহকে নিয়ে বসেছিলেন বোর্ডের পরিকল্পনা জানাতে।

সাবেক এ টি২০ অধিনায়ককে জালাল ইউনুস বলেছিলেন, নিউজিল্যান্ডে প্রথম ম্যাচ খেলে অবসর নিতে চাইলে সুযোগ করে দেওয়া হবে। মাশরাফির মতো মাহমুদউল্লাহও বোর্ডের এ প্রস্তাবে রাজি হননি।

মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক সুন্দর খেলা উপহার দিয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের জন্য আমাদের যে পরিকল্পনা  দিয়েছেন, সেই পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সকলের সাথে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে টি ২০ দল থেকে বাহিরে রাখা হয়েছে।

সূত্র: সমকাল

 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।