লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে 9to5GoogleMotorola Razr (2027) বড় আপগ্রেড এবং জানুয়ারির প্রথম দিকে লঞ্চ পায় EngadgetGrand Theft Auto 6 হল সর্বকালের সবচেয়ে বড় প্লেস্টেশন লঞ্চ GSMArenaMotorola Edge 70 Neo এর দাম এবং বিক্রয়ের তারিখ ঘোষণা করা হয়েছে Android AuthorityHUAWEI Mate X8 ভাঁজযোগ্য হার্ডওয়্যার সহ লঞ্চ করেছে যা Samsung, Google কে বিব্রত করেছে

জ্বালানি তেলের দাম ২০২২ । বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমল ১০ শতাংশ

আজকের তেলের দাম কত, জ্বালানি তেলের দাম ২০২২
জ্বালানি তেলের দাম ২০২২ । বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমল ১০ শতাংশ ছবি: Tricksboss

আন্তর্জাতিক বাজারে  জ্বালানির মূল্য  আবারও হ্রাস পেয়েছে। দীর্ঘ উত্থানের পর  বিশ্বাবজারে আবারও হ্রাস পেতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং চীনের চাহিদা হ্রাস পাওয়ায় গত শুক্রবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে  তেলের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ২ শতাংশ। এক সপ্তাহের হিসাবে মূল্য হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ। এ নিয়ে টানা দুই সপ্তাহ তেলের মূল্য হ্রাস পেয়েছে।

তেলের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (১৮ নভেম্বর) লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ২.১৬ ডলার বা ২.৪ শতাংশ কমে প্রতি ব্যারেল তেলের মূল্য হয় ৮৭.৬২ ডলার। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের মূল্য ১.৫৬ ডলার বা ১.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল তেল হয় ৮০.০৮ ডলার। এক সপ্তাহের হিসাবে ব্রেন্ট তেলের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ৯ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই তেলের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ।

তেল ক্রয় কমিয়েছে অনেক আমদানিকারক দেশ

বিশ্লেষকরা জানাচ্ছেন, রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে বছরের প্রথম দিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি পায়। কিন্তু সুদের হার বৃদ্ধি করায় সম্প্রতি ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমেরিকার বাইরের দেশগুলোতে তেল অনেক ব্যয়বহুল হয়ে ওঠে। এতে তেল ক্রয় কমিয়েছে অনেক আমদানিকারক দেশ।

দাম আবারও বৃদ্ধি পেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ চীনে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। এ অবস্থায় দেশটি অনেক দেশ হতেই তেল আমদানি কমাচ্ছে। এ ছাড়া ইউরোপসহ বিশ্বের বহু দেশ মন্দায় পড়তে যাচ্ছে। এমন শঙ্কাতেও মূল্য কিছুটা কমছে। কিন্তু রাশিয়ার তেলের ওপর আগামী ৫ ডিসেম্বর থেকে ইউরোপীেয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে দাম আবারও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

আরো শক্তিশালী হবে ডলার

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ১৩-১৪ ডিসেম্বরের বৈঠকে নীতি সুদের হার আরো ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে পারে। এতে করে আরো শক্তিশালী হবে ডলার, যা তেলের বাজারে প্রভাব ফেলবে।

তথ্যসূত্র : রয়টার্স

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।