লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
The Daily Starবিভ্রান্তি AI এজেন্টদের ওয়েবে অতীতের মতো অনুসন্ধান করতে দেয় সমকালদেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, বেশিরভাগই গোপালগঞ্জের জাগো নিউজগোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবিতে লিগ্যাল নোটিশ ইত্তেফাকসন্দেহজনক লেনদেন, গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বিবিসি বাংলাদেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং একাউন্ট বন্ধ, অধিকাংশ গোপালগঞ্জের বাংলা ট্রিবিউনপ্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ

Admission Help From PMEAT । ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সহায়তার আবেদন করুন

Admission Help From PMEAT । ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সহায়তার আবেদন করুন
Admission Help From PMEAT । ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সহায়তার আবেদন করুন ছবি: Tricksboss

দেশে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণিতে) ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি – মাধ্যমিক স্কুলে ভর্তি সহায়তা আবেদন ২০২৪

দরিদ্র শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য কি টাকা পাওয়া যাবে? – প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে।

ভর্তি সহায়তার জন্য কোন লিংকে গিয়ে আবেদন করতে হবে? ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে https://www.eservice.pmeat.gov.bd/admission -এ লিংকে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) অবশ্যই আপলোড করতে হবে।

সরকারি কর্মচারীদের সন্তানগণও কি আবেদন করতে পারবে? হ্যাঁ। প্রজাতন্ত্রের বেসামরিক সকল সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ২ (দুই) লক্ষ টাকার কম হতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন । শিক্ষার্থীদের আবেদন করার নিয়ম

সরকারি সহায়তা কি মোবাইলে আসবে? অনলাইনে আবেদন করা যাবে এবং মোবাইলে সহায়তা চলে আসবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নীতিমালা প্রণয়ন করা হয়।

Admission Help From PMEAT । ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সহায়তার আবেদন করুন

Caption: www.eservice.pmeat.gov.bd

৬-১০ শ্রেণীতে ভর্তি সহায়তা ২০২৪ । কত টাকা ভর্তি সহায়তা পাওয়া যাবে?

  1. বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০.০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০.০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০.০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
  2. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নীতিমালা এর আলোকে ২০১৪-২০১৫ অর্থ বছর থেকে এ পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে।

৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তি সহায়তার আবেদন করার শেষ কত ?

মাধ্যমিক ও সমমান পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণিতে) ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তার আবেদন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ০১/০২/২০২৪ খ্রি. থেকে ২৯/০২/২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত উক্ত লিংক/ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’র মাধ্যমে আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সংযুক্তি হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ এবং খ. ই-ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা দেখুন।

 ব্যবহার নির্দেশিকা      প্রত্যয়ন/সুপারিশ ফরম https://reportbd.net/%e0%a7%ac%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a7%a7%e0%a7%a6%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।