এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
স্যামসাং ফোনে তোলা সকল ছবি বা ভিডিও ডিফল্টভাবেই ফোনটির গ্যালারি অ্যাপে সেভ হয়। এত দিন অ্যাপটিতে থাকা ছবি-ভিডিও গুগলের ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে আলাদা করে গুগল ফটোস অ্যাপ ব্যবহার করতে হতো।



