Bank Charges –Bank Charges Twice in a Year -June and December – বাংলাদেশের সিডিউল ব্যাংক গুলো বছরে দু’বার চার্জ কর্তন করে থাকেন। গ্রাহককে কোন প্রকার ম্যাসেজ না দিয়ে শুধুমাত্র স্টেটমেন্টে হিট করার মাধ্যমে এ চার্জ বছরের জুন ও ডিসেম্বর মাসে কর্তন করা হয়।
ব্যাংক চার্জ গুলো সরকারি এবং বেসরকারি ব্যাংক কোন কোন চার্জ মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধি হিসাবে কাটেন আবার কোন কোন চার্জ সরকারি নির্দেশে এনবিআরের হয়ে কর্তন করে থাকেন। কিছু চার্জ ব্যাংক গুলো তাদের সার্ভিস চার্জ হিসেবে কর্তন করে থাকেন।
আজ আমরা হিসাব মেইনটেন্যান্স চার্জ, এসএমএস চার্জ, ডেবিট বা ক্রেডিট কার্ড চাজ, আবগারি শুল্ক, আমানতের উপর চার্জ, ট্রানজেকশন চার্জ ইত্যাদি চার্জ বিষয়ে জেনে নিব। এসব চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পোস্টটি ভাল করে পড়বো।
ব্যাংক গুলো বছর কয়বার চার্জ কাটে? / কোন কোন ক্ষেত্রে ব্যাংক চার্জ করে?
সবগুলো ব্যাংকে চার্জ প্রায় একই রকম সার্ভিস ভেদে তাদের চার্জে কিছুটা ভিন্নতা থাকলেও বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া চার্জগুলো তাদের নির্দেশনা মোতাবেকই কর্তন করতে হয়।
সঞ্চয়ী হিসাবে আমানতের উপর ব্যাংক চার্জ (বছরে দু’বার)
| ক্রমিক নং | আমানতের পরিমান | চার্জ (টাকা | ভ্যাট (টাকা) | মোট চার্জের পরিমাণ |
| ০১। | ০.০০ থেকে ১০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত | ফ্রি | ফ্রি | ০.০০ টাকা |
| ০২। | ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত | ১০০ | ১৫ | ১১৫ টাকা |
| ০৩। | ২৫,০০১ থেকে ২,০০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত | ২০০ | ৩০ | ২৩০ টাকা |
| ০৪। | ২৫,০০১ থেকে ২,০০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত | ২৫০ | ৩৮ | ২৩৮ টাকা |
| ০৫। | ১০,০০,০০১ থেকে তদূর্ধ্ব | ৩০০ | ৪৫ | ৩৪৫ টাকা |
Caption: ব্যাংক চার্জের আদ্যোপান্ত। ব্যাংক চার্জগুলো সম্পর্কে সাম্যক ধারনা নিয়ে রাখুন।





মন্তব্য (০)