লাইভ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
BBC Technologyইলন মাস্ক সাইবারট্রাকের জন্য রাস্তার শেষ সংকেত দিতে দেখা যাচ্ছে ইত্তেফাকবন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পরতে পারে বাটন ফোন Android Authorityগুগল ফাইন্ড হাব বাম-পিছনে সতর্কতার সাথে অ্যাপল ফাইন্ড মাইকে ধরছে প্রথম আলোচ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য বাংলা ট্রিবিউনফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে Android AuthorityGoogle নেস্ট এবং লেনোভো স্মার্ট হোম ডিভাইসগুলিকে প্রভাবিত করে ডেলাইট সেভিং টাইম বাগ ঠিক করে৷ প্রথম আলোমঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম অণুজীবের সন্ধান প্রথম আলোলভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে প্রথম আলোএআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন EngadgetAirbnb আগামী বছর একটি AI ট্রাভেল এজেন্ট চালু করার হুমকি দিচ্ছে

Bkash Auto Payment System 2024 । বিকাশে সেন্ডমানি ও পরিসেবা বিল অটো পরিশোধ হয়ে যাবে?

Bkash Auto Payment System 2024 । বিকাশে সেন্ডমানি ও পরিসেবা বিল অটো পরিশোধ হয়ে যাবে? ছবি: Tricksboss

বিকাশ আপনার পেমেন্ট এসিস্ট্যান্ড হিসেবে কাজ করে দিবে-বিল পে বা সেন্ডমানি বিকাশ প্রতিমাসে বা নির্ধারিত তারিখের পর নিজেই করে দিবে – Bkash Auto Payment

অটো পে নতুন ফিচার? বিকাশ অ্যাপ এর মাধ্যমে একজন সাধারণ ব্যবহারকারীর দৈনন্দিন সকল প্রকার লেনদেন করা সম্ভব। বিকাশ অ্যাপ যখন যাত্রা শুরু করে তখন শুধুমাত্র টাকা পাঠানো এবং টাকা তোলার সুবিধা ছিলো। আস্তে আস্তে বিকাশ তাদের অ্যাপে নতুন ফিচার এড করতে থাকে এতে করে মানুষের সকল প্রকার লেনদেন এই এক অ্যাপেই করতে পারে।

শুনেছি ব্যালেন্স শেষ হলেও বিকাশ নাকি রিচার্জ করে দিবে? হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন বিকাশ গ্রাহকরা ব্যালেন্স শেষ হওয়ার আগেই তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো-রিচার্জ সুবিধা চালু করতে পারবেন। অটো-রিচার্জ সুবিধায় রেজিস্ট্রেশনের পর, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই রেজিস্টার করা নাম্বারে আপনার নির্ধারণ করা রিচার্জ অ্যামাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। যেকোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্টটি পরিবর্তন করতে পারবেন এয়ারটেল, বাংলালিংক এবং রবি গ্রাহকরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন। শুধুমাত্র এয়ারটেল, বাংলালিংক এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো-রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে। গ্রাহকের বিকাশ একাউন্টে অবশ্যই অটো-রিচার্জের জন্য পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। গ্রাহক দিনে ৩ বার অটো-রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবেন। যদি আপনার নির্ধারিত অটো-রিচার্জ পরিমাণের সাথে সংশ্লিষ্ট কোনো রিচার্জ প্যাক থাকে, তবে সেই প্যাকটি মোবাইল অপারেটর দ্বারা সক্রিয় হতে পারে।

বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট বিলও কি অটো পেমেন্ট হয়ে যাবে? হ্যাঁ। বিল নোটিফিকেশন আসলেই বিকাশ নির্দিষ্ট এমাউন্ট পে করে দিবে।  বিকাশ তাদের বিকাশে বিল অটো পে সেবার সাথে সাথে অটো সেন্ড মানি সেবাও চালু করেছে। বিকাশ অটো সেন্ড মানি ফিচার চালু করার মাধ্যমে গ্রাহক এখন চাইলেই একটা নির্দিষ্ট সময় পর পর তাদের নির্বাচন করা বিকাশ একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রেরণ করতে পারবেন।

প্রতি ১৫ দিন বা নির্ধারিত তারিখে অটো পে পরিমাণ অর্থ পেমেন্ট হয়ে যাবে । কবে কাকে পেমেন্ট করতে হবে বিকাশ তা আপনার হয়ে করে দিবে

অটো সেন্ড মানি ফিচারটি সাধারণ গ্রাহকদের কাছে আশীর্বাদ স্বরুপ। এর ফলে গ্রাহক খুব সহজেই তাদের পরিবারের মানুষদের জন্য নির্দিষ্ট সময়ে সঠিক পরিমাণ টাকা প্রদান করতে পারবে। এছাড়া প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো লাগে এমন বিকাশ নাম্বার যদি মার্চেন্ট একাউন্ট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অটো সেন্ড মানি অপশন অনেক উপকারে আসতে পারবে।

Bkash Auto Payment । পরিবার ও পরিসেবা বিল অটো পৌছে যাবে

Caption: Every 15 Days, One Month, Every Week

বিকাশ অটো সেন্ড মানি চালু করার নিয়ম । গ্রাহকরা চাইলে একাধিক বিকাশ নাম্বারের জন্য “অটো সেন্ড মানি” চালু করতে পারেন।

  1. গ্রাহককে অ্যাপের “সেন্ডমানি” অপশনে ট্যাপ করতে হবে।
  2. সেখানে থাকা “আপনার অটো পে” সেকশনে প্রবেশ করতে হবে।
  3. বিকাশ অটো সেন্ড মানি অপশন ১ এবার “নতুন অটো পে চালু করুন” অপশনে প্রবেশ করলে গ্রাহক “সেন্ড মানি” সেকশন দেখতে পাবেন।
  4. পরবর্তী ধাপে প্রাপকের বিকাশ নম্বর, অটো পে পরিমাণ, অটো পে পরিমাণ ও তারিখ নির্বাচন করতে হবে যে তারিখে অটো সেন্ড মানি করা হবে।
  5. বিকাশ অটো সেন্ড মানি কতদিন পর পর হবে তা বাছাই যেমন প্রতি ১৫ দিন বা এক মাস পর অটো নির্দিষ্ট নম্বরে একটি নির্ধারিত পরিমাণ টাকা চলে যাবে। আপনাকে আর মনে করে পে করতে হবে না।
  6. প্রতি মাসে নির্ধারিত তারিখের আগে, গ্রাহকদের পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য বার্তার মাধ্যমে অবহিত করা হবে। তবে ব্যবহারকারী যেকোনো সময় যেকোনো অটো সেন্ড মানি সেটআপ বাতিল করতে পারবেন। এছাড়া বিকাশও চাইলে ফিচারটি বন্ধ করতে পারে যেকোনো সময়।

অটো পে করার অসুবিধা কি?

অটো পে করা যেমন সুবিধা রয়েছে ঠিক কিছু অসুবিধাও রয়েছে। তাই এটি ব্যবহারের পূর্বে সতর্ক থাকুন। আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। বিকাশ আপনাকে প্রতিটি লেনদেরে পূর্বে এবং পরে নোটিফিকেশন প্রদান করবে। পে বিল এবং সেন্ড মানি এ দুটি ক্ষেত্রেই এটি ব্যবহার করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।