সর্বশেষ নিউজ

ভার্চ্যুয়াল মুদ্রা ক্রয় ২০২২ । ভার্চ্যুয়াল মুদ্রা ক্রয়ে নিষেধাজ্ঞা

বিটকয়েনসহ সকল ধরনের ভার্চুয়াল মুদ্রা অথবা ক্রিপ্টোকারেন্সি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে গ্রাহকরা যাতে ভার্চুয়াল মুদ্রা ক্রয় করতে না পারেন, তা নিশ্চিত করতে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

ভার্চ্যুয়াল মুদ্রানীতি সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি প্রদান করা হয়েছে।

ভার্চ্যুয়াল মুদ্রা এবং বিটকয়েন ক্রয়-বিক্রয়

চিঠিতে জানানো হয়েছে, ভার্চ্যুয়াল অ্যাসেট, ভার্চ্যুয়াল মুদ্রা এবং বিটকয়েন ক্রয়-বিক্রয় করা যাবে না। কারণ, এসব লেনদেনের ক্ষেত্রে আইনগত ভিত্তি নেই। আবার রফতানি আয় দিয়েও এমন লেনদেন হতে বিরত থাকার কথা বলা হয়েছে।

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হতে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক

এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হতে বিরত থাকার কথা বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন জানানো হয়েছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক এবং আইনগত ঝুঁকি রয়েছে।

সূত্র: সময় নিউজ 

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *