সর্বশেষ নিউজ

তিস্তা প্রকল্পের বর্তমান অবস্থা ২০২২ । তিস্তা প্রকল্পের বিষয়ে নিজেদের অবস্থান জানালো চীন

তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা রয়েছে। এ প্রকল্প বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐ অঞ্চলের মানুষের প্রয়োজনও এটা। সেকারণে এ প্রকল্পকে ইতিবাচকভাবে দেখা উচিৎ এমনটা মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময়ে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, অধ্যাপক এম এম আকাশ, রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস।

আরও পড়ুনঃ 

বৈঠকে সম্প্রতি রংপুরে যাওয়া নিয়ে আলোচনা করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি শুধু তিস্তার জন্য রংপুরে যাইনি। সেখানে চীনা প্রকল্পের অগ্রগতি দেখতে গিয়েছিলাম। এর পূর্বে আমি একই ভাবে চট্টগ্রাম এবং সিলেট গিয়েছিলাম। এক বছর পূর্বে তিস্তা প্রকল্পের সমীক্ষা করার জন্য আমাদের অফিসিয়ালি প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রকল্প বেইজিং গভীরভাবে মূল্যায়ন করছে। আমি খোলামেলাভাবে জানাতে চাই, এ প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে, আমরা সেটা লক্ষ্য করেছি।

নিজের উদ্বিগ্নতার কথা বলে তিনি জানান, বাংলাদেশ যদি শেষ সময়ে এসে এই প্রকল্পে তার অবস্থান পরিবর্তন করে, কেউ এসে যদি বলে এটা চীনের আরেকটি ঋণের ফাঁদ হবে বাংলাদেশ যদি শেষে ভূরাজনৈতিক স্পর্শকাতর বলে বসে, তাহলে আমাদের জন্য বিষয়টি বিব্রতকর হবে। এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার মানুষের জন্য এটা প্রয়োজন। যার কারনে এ প্রকল্পকে ইতবাচক হিসেবে দেখা উচিৎ বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গুলি ছোড়ার বিষয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত

এ সময় বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গুলি ছোড়ার বিষয়টি নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, মিয়ানমারের ছোঁড়া গোলা বাংলাদেশ ভূখন্ডে বিস্ফোরণ খুবই  দু:খজনক।

চীন কথায় নয় কাজে বিশ্বাস করে

রোহিঙ্গাদের মিয়ানমার ফেরতে পাঠানোর  ব্যাপারে চীন বাংলাদেশকে সাহায্য করবে বলে জানিয়ে তিনি বলেন, চীন কথায় নয় কাজে বিশ্বাস করে।

সূত্রঃ bvnews24.com

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *