লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Android Authorityটি-মোবাইল ব্ল্যাক ফ্রাইডে ২০২৬ ডিল ঘোষণা করেছে: ফ্রি পিক্সেল ১১ প্রো, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং আরও অনেক কিছু GSMArenaGTA VI ছিল প্লেস্টেশনের ইতিহাসে সবচেয়ে বড় লঞ্চ 9to5Googleমটোরোলা সিগনেচার ২৭ ডেলিভারির তারিখগুলি লঞ্চের আগে পিছলে যায় কারণ এটি আরও অঞ্চলে প্রসারিত হয় Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে 9to5GoogleMotorola Razr (2027) বড় আপগ্রেড এবং জানুয়ারির প্রথম দিকে লঞ্চ পায়

Evaly news 2022 । নভেম্বর থেকে গ্রাহকের টাকা পরিশোধ করবে ইভ্যালি

Evaly news 2022 । নভেম্বর থেকে গ্রাহকের টাকা পরিশোধ করবে ইভ্যালি ছবি: Tricksboss

অনেক চেষ্টা করার পরও পাসওয়ার্ড জানতে না পারায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার খুলতে ব্যর্থ হয়েছে  আদালত কর্তৃক গঠিত শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ। তবে নতুন বোর্ড গঠনের এক সপ্তাহের মাথায় সার্ভার পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খুব দ্রুতই ইভ্যালির সার্ভার চালু হতে যাচ্ছে। এখন হতে অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকগণ। পাশাপাশি গ্রাহকদের আটকে থাকা টাকা আগামী ১লা নভেম্বর থেকে রিফান্ড করা শুরু হবে।

ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন পুনরায় দায়িত্ব গ্রহনের পর পরবর্তী কার্যক্রম নিয়ে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেওয়ার পর ইভ্যালি সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ ইভ্যালির দায়িত্ব গ্রহনের পর অনেক চেষ্টা করে ইভ্যালির সার্ভার খুলতে ব্যর্থ হন তাঁরা। কারাগারে থাকা ইভ্যালির সাবেক সিইও মোহাম্মদ রাসেলের নিকট পাসওয়ার্ড জানতে চাইলে তিনি ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ বলে জানান। যার কারনে আদালত কর্তৃক গঠিত পর্ষদ কোনোভাবেই সার্ভারটি খুলতে পারেননি বলেই গ্রাহকদের পাওনা টাকার পরিমাণ ও সম্পদের তথ্যও পুরোপুরি জানতে পারেনি।

আরও পড়ুনঃ

ইভ্যালির বর্তমান পর্ষদ সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই ইভ্যালির সার্ভার চালু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১ নভেম্বরের মধ্যে জুন ২০২১ হতে গ্রাহকদের যে টাকা এসক্রোতে আছে সেগুলো রিফান্ড করা আরম্ভ হবে। এর মধ্যে এসএসএল কমার্স ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে।

সূত্র আরও জানায়, বিকাশ, রকেটসহ সকল মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর হতে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে। নগদ ব্যাংকিংয়ের টাকা ফেরত পেতে ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।