লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Android Authorityটি-মোবাইল ব্ল্যাক ফ্রাইডে ২০২৬ ডিল ঘোষণা করেছে: ফ্রি পিক্সেল ১১ প্রো, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং আরও অনেক কিছু GSMArenaGTA VI ছিল প্লেস্টেশনের ইতিহাসে সবচেয়ে বড় লঞ্চ 9to5Googleমটোরোলা সিগনেচার ২৭ ডেলিভারির তারিখগুলি লঞ্চের আগে পিছলে যায় কারণ এটি আরও অঞ্চলে প্রসারিত হয় Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে 9to5GoogleMotorola Razr (2027) বড় আপগ্রেড এবং জানুয়ারির প্রথম দিকে লঞ্চ পায়

ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ

ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ ছবি: Tricksboss

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আসছে নতুন পরিচালনা পর্ষদ । এবার এ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিচ্ছেন পাঁচজন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তাঁর মা ফরিদা আক্তার এবং বোনের স্বামী মামুনুর রশীদ। এ ছাড়া নতুন পরিচালনা পর্ষদ এ থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইক্যাব সূত্রে এ তথ্য জানা যায়।

উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদের পদত্যাগ

ইভ্যালির জন্য ১১ মাস পূর্বে উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদ গত সোমবার (১৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ওই পর্ষদের প্রধান ছিলেন। পর্ষদে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববীদ ফখরুদ্দিন আহম্মেদ এবং আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পদত্যাগী পর্ষদ আজ বৃহস্পতিবার নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে। এ সিদ্ধান্তও এসেছে হাইকোর্ট থেকেই।

  আরও পড়ুনঃ

ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আদেশ

গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ জারি করে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পর্ষদ সভায় শামীমা নাসরিন, তাঁর মা এবং ভগ্নিপতিকে ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আদেশ দেন । ২৫ সেপ্টেম্বরের ভিতর এফিডেভিট আকারে তা হাইকোর্টকে জানাতেও বলা হয়েছে আদেশে।

ইভ্যালির উপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি

জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে বিদায়ী পর্ষদ ইভ্যালির উপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে। আর ইভ্যালির মালিকানা ছিল এর চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের নামে। দুজনের প্রত্যেকেই প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।

মোহাম্মদ রাসেল গত বছরের ২১ সেপ্টেম্বর হতে কারাগারে রয়েছেন। শামীমা নাসরিনও কারাগারে ছিলেন। তিনি গত ৬ এপ্রিল জামিনে বের হয়েছেন। এরই মধ্যে শামীমা নাসরিন তাঁর শেয়ারের একটা অংশ মা এবং ভগ্নিপতিকে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।