লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার Engadgetআপনাকে TSA কে আপনার মুখ স্ক্যান করতে দিতে হবে না — আপনি অস্বীকার করলে কি হবে তা এখানে The VergeShokz OpenRun Pro 2 সাইবার সোমবারের আগে প্রায় $৬০ ছাড় 9to5Macএই মার্কিন রাজ্যগুলি সম্প্রতি Apple Wallet ড্রাইভারের লাইসেন্সকে ‘না’ বলেছে প্রথম আলোআপরাইজিং উদ্যোক্তাদের নিয়ে হাল ফ্যাশন-এনেক্সের নতুন উদ্যোগ Engadgetউপেক্ষিত Samsung One UI সেটিংস যা আপনার স্ক্রিনশটগুলি পরিষ্কার করে The Vergeইরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে স্টারলিঙ্ক ব্যবহার করেছে বলে জানা গেছে Engadgetআইফোন এবং অ্যান্ড্রয়েডে স্প্যাম পাঠ্যগুলি কীভাবে ব্লক করবেন Engadgetআইফোনের জন্য বার্তা বৈশিষ্ট্যে পরামর্শগুলি কীভাবে নিষ্ক্রিয় করবেন TechCrunchলাভেবল এবং রিপ্লিটের ভারতীয় প্রতিদ্বন্দ্বী রকেট বন্ধ হয়ে যাচ্ছে

Excise duty slab 2023 । ১ লক্ষ টাকার উপরে ট্রানজেকশন হলেই ১৫০ টাকা শুল্ক কর্তন

Excise duty slab 2023 । ১ লক্ষ টাকার উপরে ট্রানজেকশন হলেই ১৫০ টাকা শুল্ক কর্তন ছবি: Tricksboss

সর্বনিম্ন আবগারি শুল্ক ১৫০ টাকা কর্তন করা হয় এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক ব্যাংক হিসাব হতে কর্তন করা হয় – Excise duty slab 2023

আমার ব্যাংক কি কাটছে? – ব্যাংক গ্রাহকদের অনেকেই ভাবছেন যে, আপনার মোবাইলে যে কোন ট্রানজেকশনের জন্য মেসেজ আসে। আবগারি শুল্ক কাটলে কি মেসেজ আসতো না? না। যে কোন চার্জ কর্তনের ক্ষেত্রে গ্রাহক কোন প্রকার মেসেজ পায় না। তাই আপনার ব্যাংক হিসাব হতে কত টাকা আবগারি শুল্ক কাটা হয়ে তা জানতে ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে।

ব্যাংক স্টেটমেন্ট তুলতে কি টাকা লাগে? হ্যাঁ আপনি ব্যাংক হতে স্টেটমেন্ট নিতে ১১৫ টাকা চার্জ করা হবে। তবে সরকার নির্ধারিত নিয়ম অনুসারে আপনি বছরে দুটি ব্যাংক স্টেটমেন্ট ফ্রি বা কোন প্রকার চার্জ ছাড়াই নিতে পারবেন। এক্ষেত্রে জানুয়ারি টু জুন এবং জুলাই টু ডিসেম্বর মাসের ব্যাংক স্টেটমেন্ট বা হিসাব বিবরণী আপনি বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকারি যে কর বা শুল্ক আরোপ করা হয়, তাকে আবগারি শুল্ক (Excise Duties) বলে। ব্যাংক আবগারি শুল্ক হলো ব্যাংক আমানতের উপর একটি নির্দিষ্ট হারে কর বা শুল্ক আদায়। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক কাটছাট (নতুন করে নির্ধারণ) করা হয়েছে, যা পহেলা জুলাই ২০১৭ থেকে কার্যকর হয়েছে। আবগারি শুল্ক কী? কেন ধার্য করা হয়।

সব ব্যাংকেই কি আবগারি শুল্ক কর্তন করা হয়? / সব ব্যাংকই আবগারি শুল্ক কর্তন করে

আবগারি শুল্ক ব্যাংকের কোন আয় নয়। এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারের প্রতিনিধি হয়ে ব্যাংক গ্রাহকদের নিকট হতে অর্থ বছরে একবার ডিসেম্বর মাসে কর্তন করা হয়।

Excise duty slab 2023 । ১ লক্ষ টাকার উপরে ট্রানজেকশন হলেই ১৫০ টাকা শুল্ক কর্তন

Excise Duty Rate 2022 । বার্ষিক আবগারি শুল্ক কর্তনের হার কত টাকা?

Excise duty slab 2023 । এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আরোপ করা হয়েছে

সর্বোচ্চ টাকার পরিমাণ আবগাড়ি শুল্কের পরিমাণ
০ হতে ১,০০,০০০ ০.০০ টাকা
১,০০,০০১ হতে ৫,০০,০০০ ১৫০ টাকা
৫,০০,০০১ হতে ১০,০০,০০০ ৫০০ টাকা
১০,০০,০০১ হতে ১,০০,০০,০০০ ৩,০০০ টাকা
১,০০,০০,০০১ হতে ৫,০০,০০,০০০ ১৫,০০০ টাকা
৫,০০,০০,০০১ অথবা এর অধিক ৪০,০০০ টাকা

১০ লক্ষ টাকা একবার ঢুকে বের হলে কত কাটবে?

আপনার ব্যাংক হিসাবের বার্ষিক মোট ট্রানজেকশনের উপর ভিত্তি করে এ অর্থ কর্তন করা হয়। তাই টাকা একবার ঢুকে বের হলেই আবগারি শুল্ক প্রযোজ্য হইবে। ১০ লক্ষ টাকা ট্রানজেকশন হলেই ৩০০০ টাকা কাটা হবে এবং ৫ কোটি টাকার বেশি ট্রানকেশন হলেই ৪০ হাজার টাকা কাটা হবে। সিডিউল মোতাবেক আপনার বার্ষিক মোট লেনদেনের পরিমাণ এর উপর নির্ভর করে আপনার আবগারি শুল্ক নির্ধারণ করা হয়। আপনি যদি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ১১ লক্ষ টাকার একটি লেনদেন ব্যাংক হিসাবে করে থাকেন তবে আপনার নিকট হতে ৩০০০ টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে।

https://technicalalamin.com/excise-duty-rate-2022-%E0%A5%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।