লাইভ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Android Authorityটি-মোবাইল ব্ল্যাক ফ্রাইডে ২০২৬ ডিল ঘোষণা করেছে: ফ্রি পিক্সেল ১১ প্রো, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং আরও অনেক কিছু GSMArenaGTA VI ছিল প্লেস্টেশনের ইতিহাসে সবচেয়ে বড় লঞ্চ 9to5Googleমটোরোলা সিগনেচার ২৭ ডেলিভারির তারিখগুলি লঞ্চের আগে পিছলে যায় কারণ এটি আরও অঞ্চলে প্রসারিত হয় Ars Technicaইউএলএ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের সাথে অ্যামাজন লঞ্চ করে TechCrunchUber এবং Nuro 2027 লঞ্চের আগে লুসিড রোবোটক্সিসের চালকবিহীন পরীক্ষা শুরু করেছে GSMArenaHuawei Mate X8 একটি চৌম্বক নিয়ন্ত্রিত ফ্ল্যাটেনিং কব্জা সিস্টেম সহ লঞ্চ করেছে৷ 9to5Macলিকস বলছে যে অ্যাপলের চারটি বিশেষ সংস্করণের পণ্য রয়েছে যা আগামী সপ্তাহে লাল রঙে লঞ্চ হবে Android AuthorityMotorola Razr 2027 ফাঁস ইঙ্গিত করে যে একটি জানুয়ারি লঞ্চ কার্ডগুলিতে রয়েছে Android AuthorityHONOR-এর প্রথম প্রশস্ত ফোল্ডেবল একটি বিজোড় নতুন কব্জা সহ মার্চ ২০২৭ লঞ্চের জন্য টিপ করা হয়েছে 9to5GoogleMotorola Razr (2027) বড় আপগ্রেড এবং জানুয়ারির প্রথম দিকে লঞ্চ পায়

বিদেশ ভ্রমণ স্থগিত আদেশ ২০২২ । সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

বিদেশ ভ্রমণ স্থগিত আদেশ ২০২২ । সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত ছবি: Tricksboss

সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন এবং উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সকল ধরনের বিদেশ ভ্রমণ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। ৯ নভেম্বর (বুধবার) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিদেশ ভ্রমণ স্থগিত

পরিপত্রে বলা হয়, সরকারের পরিচালন এবং উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদফতর, পরিদফতর, দফতর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সকল পর্যায়ের কর্মকর্তাদের সকল ধরনের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত / বন্ধ থাকবে।

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত আদেশ ২০২২

 

 

 

এছাড়া, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর নিজস্ব অর্থায়নেও সকল ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বিদেশ ভ্রমণ করা যাবে

তবে বৈদেশিক সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপ, ফেলোশিপের আওতাধীন মাস্টার্স এবং পিএইচডি কোর্সে অধ্যয়ন এবং বৈদেশিক সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেয়ার উদ্দেশ্যে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বিদেশ ভ্রমণ করা যাবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত আদেশ ২০২২

সূত্রঃ যমুনা টিভি 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।