লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন Engadgetস্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর মতো একটি পিসি তৈরি করতে কত খরচ হবে তা এখানে জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার Engadgetআপনাকে TSA কে আপনার মুখ স্ক্যান করতে দিতে হবে না — আপনি অস্বীকার করলে কি হবে তা এখানে The VergeShokz OpenRun Pro 2 সাইবার সোমবারের আগে প্রায় $৬০ ছাড়

সরকারি চাকরির আবেদন ফি নির্ধার ২০২২ । চাকরির আবেদন ফি নির্ধারন করে দিল সরকার

সরকারি চাকরির আবেদন ফি নির্ধার ২০২২ । চাকরির আবেদন ফি নির্ধারন করে দিল সরকার
সরকারি চাকরির আবেদন ফি নির্ধার ২০২২ । চাকরির আবেদন ফি নির্ধারন করে দিল সরকার ছবি: Tricksboss

সরকারি সকল চাকরির (ক্যাডার পদ বাদে) আবেদন ফি পুনঃ নির্ধারণ করে আদেশ জারি করেছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই ফি কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের জারি কৃত এক আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশে জানানো হয়েছে, ৯ম গ্রেড অথবা এর বেশি গ্রেডভুক্ত (নন–ক্যাডার) পদে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদে আবেদন ফি ৫০০ টাকা, ১১ হতে ১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩ হতে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা ও ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিটক লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন এবং পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে বাংলাদেশ টেলিটক লিমিটেডকে প্রদান করা যাবে।

সরকারি চাকরির আবেদন ফি নির্ধার ২০২২ । চাকরির আবেদন ফি নির্ধারন করে দিল সরকার

বাংলাদেশ টেলিটক লিমিটেডের পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।

অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঃ

  1. ইভ্যালি সর্বশেষ নিউজ ২০২২ । গ্রাহকদের টাকা পরিশোধ নিয়ে নতুন ঘোষণা ইভ্যালির
  2. ইভ্যালি অফার ২০২২ । পিক এন পে – PNP এবং ক্যাশ অন ডেলিভারি COD পদ্ধতি ২০২২
  3. সরকারি চাকরির বয়স বৃদ্ধি ২০২২ । সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়।

পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড’ এবং ‘o৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬’–এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।

কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষার ফি জমা করতে চাইলে প্রাতিষ্ঠানিক কোড (চার অঙ্কবিশিষ্ট), পরিচালনা কোড (চার অঙ্কবিশিষ্ট), অর্থনৈতিক কোড (২০৩১) এ জমা করতে হবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।