লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
TechCrunchCadillac Vistiq একটি বিলাসবহুল ভাল চুক্তি, কিন্তু সম্ভবত দীর্ঘ জন্য না Engadgetআপনি বিনামূল্যে আপনার স্ন্যাপচ্যাট স্মৃতি সংরক্ষণ এবং সংরক্ষণ করতে পারেন – কীভাবে তা এখানে Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন Engadgetস্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর মতো একটি পিসি তৈরি করতে কত খরচ হবে তা এখানে জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার

IFIC Bank Special Services 2022 । ফ্রিল্যান্সারদের জন্য IFIC ব্যাংকের বিশেষ সেবা

IFIC Bank Special Services 2022 । ফ্রিল্যান্সারদের জন্য IFIC ব্যাংকের বিশেষ সেবা
IFIC Bank Special Services 2022 । ফ্রিল্যান্সারদের জন্য IFIC ব্যাংকের বিশেষ সেবা ছবি: Tricksboss

বাংলাদেশে কর্মরত ফ্রিল্যান্সারদের অর্জিত ইনকাম বিদেশ হতে দ্রুততার সাথে, নিরাপদে এবং নির্বিঘ্নে একাউন্টে আনতে এবং একইসাথে তাদের সব ধরনের ব্যাংকিং সেবা দিতে IFIC ব্যাংক চালু করল বিশেষ সেবা ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’।অনেকেই উপার্জিত বৈদেশিক ইনকাম নিজ দেশের একাউন্টে স্থানান্তর করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ চালু হওয়ার মধ্য দিয়ে  এসকল সমস্যা দূর হবে।

আইএফআইসি টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন

এ উপলক্ষে গত রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানো পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-র চেয়ারম্যান ড. তানজিবা রহমান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি – এর প্রতিনিধি দল, ফ্রিল্যান্সার, এবং  সাংবাদিকগণ।

ফ্রিল্যান্সারদের তাৎপর্যপূর্ণ ভূমিকা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ে যখন পৃথিবীর বহু উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, তখন আমরা টিকে থাকতে সক্ষম হয়েছি, কারণ আমরা ডিজিটাল দেশে রূপান্তর হতে পেরেছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ হওয়ার সময়, ৪র্থ ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং ইত্যাদি প্রযুক্তির বিষয়ে আমাদের তৈরি হতে হবে। এক্ষেত্রে ফ্রিল্যান্সারদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। পূর্বে ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি ছিল না। আমি প্রধানমন্ত্রীর আদেশক্রমে ও আইসিটি বিভাগ এবং বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগিতায় এই উদ্দেশ্যে কাজ করেছি এবং তাদের (ফ্রিল্যান্সারদের) একটি আইডি সিস্টেম চালু করতে পেরেছি। আজ এই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের ইনকাম হিস্ট্রি প্রস্তুুত হবে, ফলে ফ্রিল্যান্সাররা বিভিন্ন  ব্যাংকিং সুবিধা গ্রহণ করে নিজের এবং দেশের উন্নতি সাধন করতে পারবে।

আইএফআইসি ব্যাংকের ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ চালু

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি কিংবা বিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান জানান, আমাদের দেশে প্রায় সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার স্বয়ংক্রিয়ভাবে কাজ করছেন। তাদের অনেকেই উপার্জিত বৈদেশিক ইনকাম নিজ দেশের একাউন্টে স্থানান্তর করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আশা করছি ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’ চালু হওয়ার মধ্য দিয়ে  এসকল সমস্যা দূর হবে।

ফ্রিল্যান্সাররা সহজেই ব্যাংকিং সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার জানান, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। সেই ধারাবাহিকতায় এই ফ্রিল্যান্সার ব্যাংকিং প্যাকেজের যাত্রা আরম্ভ হলো। সারা দেশে ১২০০-এরও বেশি আইএফআইসি ব্যাংক শাখা-উপশাখা রয়েছে, কাজেই সারা দেশে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সাররা সহজেই এই ব্যাংকিং সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এখন উপার্জিত আয় শীঘ্রই, সহজে এবং নির্বিঘ্নে নিজ ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার পাশাপাশি নিজ নিজ কাজের প্রয়োজনে ক্রস বর্ডার ই-কমার্স লেনদেন করতে পারবেন।

 সূত্র: bangla.bdnews24

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।