স্টার্টআপে সর্বোচ্চ ৫০লাখ টাকা অনুদান, পাওয়া যাবে তিন ধাপে
উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, যার জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরাও। এ বিষয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।



