লাইভ বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
সড়ক পরিবহন বিধিমালায় বড় পরিবর্তন, গাড়ির সামনের নম্বরপ্লেট নিয়েও নতুন নির্দেশনা এসএসসি-এইচএসসি ফলাফলে বড় পরিবর্তন, দুই বছরেই কমেছে পাসের হার ও জিপিএ-৫ পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা, মিটার ও বিলের সমস্যা সমাধানে যা জানা প্রয়োজন Android AuthorityPixel Buds Pro 2 একটি বড় $৬০ Amazon ছাড় পাচ্ছে 9to5Googleপিক্সেল ওয়াচ ৫ অ্যামাজনে সর্বকালের কম দামে আঘাত করেছে BBC Technologyইউএস টেক স্টকগুলি এআই খরচ উদ্বেগের উপর তীব্র পতন দেখে Android Authorityকোয়ালকমের জন্য বড় ধাক্কা? এই আসন্ন আল্ট্রা ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ SoCs এড়িয়ে যেতে পারে বাংলা ট্রিবিউনইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া? জাগো নিউজ২০ বছর আগে চুরি হওয়া ১৭ শতকের চিত্রকর্ম উদ্ধার করলো এআই 9to5Googleগুগল বলেছে যে অ্যান্ড্রয়েড অটো ভিডিও অ্যাপগুলি এখনও ‘শীঘ্রই আসছে’ সময়সীমা কাছাকাছি

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত ২০২৪। কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জেনে নিন

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত ২০২৪। কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জেনে নিন ছবি: Tricksboss

জামাতে নামাজ আদায়ের  ফজিলত কোরআন ও হাদিসের আলোকে –জামাতে নামাজ আদায় করার ফজিলত- ইসলামে জামাতে নামাজ আদায়ের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতে নামাজ পড়লে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়।

শুধু তাই নয়, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার সওয়াবও বহুগুণে বেশি। আর রাসুল (সাঃ) বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ২৭ গুণ বেশি মর্যাদার অধিকারী। সুবহানআল্লাহ।  [ বুখারী – ৬৪৫ ] মহান আল্লাহ আমাদের প্রতি ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন।

২৭ গুণ বেশি সওয়াব  

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, জামাতে নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি। (সহিহ বুখারি)। রাসুলুল্লাহ (সা.) সারা জীবন জামাতের সঙ্গেই নামাজ আদায় করেছেন। এমনকি ইন্তেকালপূর্ব অসুস্থতার সময়ও জামাত ছাড়েননি। সাহাবায়ে কেরামের পুরো জীবনও সেভাবে অতিবাহিত হয়েছে।(সহিহ বুখারি, হাদিস-(৬২৪)

জাহান্নাম থেকে মুক্তি  

আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুটি পুরস্কার দান করবেন। এক জাহান্নাম থেকে মুক্তি দেবেন। দুই মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেবেন।

(তিরমিজি, হাদিস-(২৪১)

জামাত পরিত্যাগকারীকে তিরস্কার –

অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, আমার প্রাণ যাঁর হাতে, তাঁর শপথ করে বলছি, আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দিই আর নামাজের আজান দেওয়ার জন্য হুকুম দিই। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করি, যেন সে লোকদের নামাজের ইমামতি করে। আর আমি ওই সব লোকদের দিকে যাই, যারা নামাজের জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই।(বুখারি, হাদিস-(৬১৮)

মহান আল্লাহ আমাদের জামাতে নামাজ পড়ার তাওফিক দান করুন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।