লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Engadgetমাইক্রোসফ্ট থেকে গুগলে স্যুইচ করার ৬ খারাপ দিক The Vergeটেক ব্লগারের পছন্দের পোর্টেবল এসপ্রেসো গ্রাইন্ডার বিক্রি হচ্ছে জাগো নিউজকৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, সংকট ও বৈশ্বিক দায়বদ্ধতা প্রথম আলোহ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ EngadgetCarPlay এর মাধ্যমে আপনার গাড়ির পারফরম্যান্স নিরীক্ষণ করা আপনার ধারণার চেয়ে সহজ The VergeGTA VI এর ইনস্টাগ্রাম ক্লোন হল একটি সময় নষ্টকারী যা আপনার সময়ের মূল্য 9to5Googleঅ্যান্ড্রয়েড ফোনগুলি iOS অনুলিপি করা বন্ধ করতে পারে না কারণ মটোরোলা আত্মহত্যার জন্য সর্বশেষ জাগো নিউজশেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ ফেসবুকেই থাকবে সমকালউদ্যোক্তা হয়ে উঠছেন মানবপাচার থেকে ফেরা মানুষরা Engadgetএকটি গেমিং পিসি তৈরি করা বা কেনা কি সস্তা? এখানে আপনার কি জানা উচিত

Ldtax Required Documents 2023 । অনলাইনে খাজনা দিতে যে তথ্যগুলো প্রয়োজন পড়বে

Ldtax Required Documents 2023 । অনলাইনে খাজনা দিতে যে তথ্যগুলো প্রয়োজন পড়বে
Ldtax Required Documents 2023 । অনলাইনে খাজনা দিতে যে তথ্যগুলো প্রয়োজন পড়বে ছবি: Tricksboss

অনলাইনে খাজনা দেওয়া বাধ্যতামূলক, এখন কোনভাবে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে খাজনা পরিশোধ করতে পারবেন না  – Ldtax Required Documents 2023

দাখিলা বলতে কি বুঝায়? ভূমি উন্নয়ন কর আদায়ের বিপরীতে প্রদত্ত রসিদকে বলে দাখিলা বা আর আর (রেন্ট রিসিট) দাখিলা ভূমি মালিকানা প্রমাণের প্রাথমিক দলিল। তাই পূর্বের খাজনা রশিদ অথবা অনলাইনে এন্ট্রি করার সময় এমন দাখিলা রশিদ প্রয়োজন পড়ে।

যেকোনো ইউনিয়ন ডিজিটাল অফিসে এনআইডি কার্ড, জন্ম তারিখ ও খতিয়ান নম্বর ব্যবহার করে। নিবন্ধনের পর এই পোর্টালে লগইন করে অথবা ইউনিয়ন ডিজিটাল অফিসে গিয়ে ভূমির উন্নয়ন কর দিতে পারবেন। এই সময় বিকাশ বা নগদের মতো মোবাইল ওয়ালেট ব্যবহার করে করের টাকা পরিশোধ করা যাবে। কর দেয়ার পর ইমেইলে অটোমেটিক একটি জমার রসিদ চলে আসবে।

একাধিক খতিয়ানের জন্য কি একাধিকবার নিবন্ধন করতে হবে? না, একটি নিবন্ধিত প্রোফাইলে একাধিক খতিয়ান যুক্ত করা যায়। আপনি অনলাইনে খতিয়ানযুক্ত করার ক্ষেত্রে স্ক্যান কপি বা মোবাইলে তোলা ছবি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেওয়াই উত্তম।

অনলাইনে খাজনা পরিশোধের ক্ষেত্রে প্রথমবারই নিবন্ধন করতে হয় এবং পরবর্তীতে নিবন্ধিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতি বছর ভূমিকর পরিশোধ করা যায়।

নিবন্ধনের সময় ভুল নাম্বারে ওটিপি চলে গেলে করণীয় কি? হটলাইন নাম্বারে (১৬১২২) যোগাযোগ করতে হবে।

Ldtax Required Documents 2023 । অনলাইনে খাজনা দিতে যে তথ্যগুলো প্রয়োজন পড়বে

Caption: Source of information

অনলাইনে খাজনা দিতে যা প্রয়োজন । ভূমিকর প্রদানের জন কি কি তথ্য প্রয়োজন হয়?

  1. জাতীয় পরিচয় পত্র বা এনআইডি-যার নামে ভূমি রয়েছে।
  2. মোবাইল নম্বর বা সিম নম্বর-যা ভূমির মালিক ব্যবহার করবে।
  3. হোল্ডিং নাম্বার- যা ভূমি অফিস থেকে পাবেন

হোল্ডিং বা জোত নম্বর কি?

একটি খতিয়ানে একটি দাগ থাকতে পারে, আবার একাধিক দাগও থাকতে পারে। এ রকম একটি খতিয়ানের অন্তর্ভুক্ত ভূমিকে হোল্ডিং বা জোত-জমা বলে। হোল্ডিংয়ের পরিচিত নম্বরকে হোল্ডিং নম্বর বলে। খতিয়ান হলো দখলিস্বত্বের প্রামাণ্য দলিল। এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আংশিক ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা রাজস্ব কর্মকর্তা কর্তৃক যে ভূমিস্বত্ব প্রস্তুত করা হয়, তাকে খতিয়ান বলে। প্রতি খতিয়ানের একটি পৃথক পরিচিতি নম্বর থাকে। খতিয়ানকে ‘রেকর্ড অব রাইটস’ বা ‘স্বত্বলিপি’ বলা হয়। খতিয়ান হচ্ছে নিখুঁত মালিকানা স্বত্ব ও দখলিস্বত্বের প্রামাণ্য দলিল। খতিয়ানে মৌজা নম্বর, জেএল নম্বর, স্বত্বের বিবরণ, মালিকের নাম, পিতার নাম ও ঠিকানা থাকে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।