লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Engadgetমাইক্রোসফ্ট থেকে গুগলে স্যুইচ করার ৬ খারাপ দিক The Vergeটেক ব্লগারের পছন্দের পোর্টেবল এসপ্রেসো গ্রাইন্ডার বিক্রি হচ্ছে জাগো নিউজকৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, সংকট ও বৈশ্বিক দায়বদ্ধতা প্রথম আলোহ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ EngadgetCarPlay এর মাধ্যমে আপনার গাড়ির পারফরম্যান্স নিরীক্ষণ করা আপনার ধারণার চেয়ে সহজ The VergeGTA VI এর ইনস্টাগ্রাম ক্লোন হল একটি সময় নষ্টকারী যা আপনার সময়ের মূল্য 9to5Googleঅ্যান্ড্রয়েড ফোনগুলি iOS অনুলিপি করা বন্ধ করতে পারে না কারণ মটোরোলা আত্মহত্যার জন্য সর্বশেষ জাগো নিউজশেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ ফেসবুকেই থাকবে সমকালউদ্যোক্তা হয়ে উঠছেন মানবপাচার থেকে ফেরা মানুষরা Engadgetএকটি গেমিং পিসি তৈরি করা বা কেনা কি সস্তা? এখানে আপনার কি জানা উচিত

সংশোধিত মোটরযান আইন ২০২২ । বন্ধ হচ্ছে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয়

সংশোধিত মোটরযান আইন ২০২২ । বন্ধ হচ্ছে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয়
সংশোধিত মোটরযান আইন ২০২২ । বন্ধ হচ্ছে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয় ছবি: Tricksboss

দেশে আগামী ১৫ ডিসেম্বর হতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয় এবং রেজিষ্ট্রেশন বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)

সংশোধিত মটরযান আইন ২০২২

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিআরটিএর পক্ষ হতে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে (বিমামা) পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। লার্নার দিয়ে বাইক রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি ২০২২ । ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইকের নিবন্ধন দেওয়া হবে

শিক্ষানবিশ লাইসেন্স প্রদর্শন করার নিয়ম ২০২২

BRTA গত ৫ জুলাই মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন পাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকার আদেশ জারি করে। এর আগে ২০১৯ সালের ১৬ জুন হতে মোটরসাইকেল ক্রয়ের সময় শিক্ষানবিশ লাইসেন্স প্রদর্শন করার নিয়ম চালু করা হয়।

শিক্ষানবিশ লাইসেন্স প্রদর্শন করে মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

বিআরটিএর প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত গতকালের চিঠিতে জানানে হয়, বিমামার আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্স প্রদর্শন করে মোটরসাইকেল রেজিষ্ট্রেশন সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর হতে মোটরসাইকেল ক্রয় করতে গেলে ড্রাইভারের পূর্ণাঙ্গ লাইসেন্স দেখাতে হবে।

দেশে রেজিষ্ট্রেশনকৃত মোটরসাইকেল

বিআরটিএর তথ্য মতে, বর্তমানে সারা দেশে রেজিষ্ট্রেশনকৃত মোটরসাইকেল রয়েছে ৩৭ লক্ষ ৯০ হাজার ১৪২টি। রেজিষ্ট্রেশনকৃত মোট মোটরসাইকেলের মধ্যে শুধু ঢাকায় চলাচল করে ৯ লক্ষ ৭২ হাজার ৭৮০টি মোটরসাইকেল।

সূত্র: কালের কন্ঠ

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।