লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
ইত্তেফাকমার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক বাংলা ট্রিবিউনপ্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও বাংলা ট্রিবিউনমার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের GSMArenaRealme 17 Ultra এর স্পেস এবং ইমেজ সারফেস বাংলা ট্রিবিউনবিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা ইত্তেফাকতুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন ঢাকা পোস্টমার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান প্রথম আলোএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে Engadget৫টি চার্জিং ভুল যা আপনার ফোনের ব্যাটারি লাইফ নষ্ট করতে পারে ঢাকা পোস্টট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে চলছে আবেদন

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন
এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন ছবি: Tricksboss

সংশোধিত নীতিমালা অনুযায়ী  নতুন কোনাে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও কোড পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুল-কলেজের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিও’র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সকল পরীক্ষার সনদ/মার্কশীট এনটিআরসিএ’র নিবন্ধন [প্রযােজ্য ক্ষেত্রে] এনটিআরসিএ’র সুপারিশ [প্রযােজ্য ক্ষেত্রে] এবং নিয়ােগ সংক্রান্ত কাগজপত্রের মূল কপিসহ নিম্নবর্ণিত উপজেলা/থানা/জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সঠিকতা থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বেসরকারি মাধ্যমিক-৩

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.shed.gov.bd

 স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০৫.২০২১-৩৬৬ ৩০ অক্টোবর ২০২২

পরিপত্র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের [স্কুল ও কলেজ] জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৬(গ) অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকার কর্তৃক নীতিমালা ১৭.২ নং অনুচ্ছেদের নিম্নরূপ সংশােধন করা হলাে:

সরকার কর্তৃক নীতিমালা ১৭.২ নং অনুচ্ছেদের নিম্নরূপ সংশােধন

১৭.২ নতুন কোনাে শিক্ষা প্রতিষ্ঠান/স্তর এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিও’র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সকল পরীক্ষার সনদ/মার্কশীট এনটিআরসিএ’র নিবন্ধন (প্রযােজ্য ক্ষেত্রে) এনটিআরসিএ’র সুপারিশ (প্রযােজ্য ক্ষেত্রে) ও নিয়ােগ সংক্রান্ত কাগজপত্রের মূল কপিসহ নিম্নবর্ণিত উপজেলা/থানা/জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সঠিকতা থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন। জেলা/অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট স্তর যাচাই করবেন।

(ক) উপজেলা/থানা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা) (২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (খ) জেলা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) জেলা শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা) (২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) জেলা সদরের এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)।

উভয়ক্ষেত্রে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি মনােনয়নের ক্ষেত্রে উপজেলার প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জেলার প্রতিষ্ঠানের মধ্যে সীমিত রাখতে হবে।

(গ) অঞ্চল পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপ পরিচালক (সংশ্লিষ্ট অঞ্চল)। (২) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

অধিদপ্তর কর্তৃক মনােনীত)। (৩) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত হাই স্কুলের প্রধান শিক্ষক ০১জন (মাধ্যমিক ও উচ্চ

শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত)।

(ঘ) জেলা পর্যায়ের কমিটি স্কুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক [পাস] কলেজ।

1. জেলা শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা) (2) সরকারি কলেজের অধ্যক্ষ/প্রতিনিধি [সংশ্লিষ্ট জেলা]-০১ জন [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত](3).এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ-[সংশ্লিষ্ট জেলা]-০১ জন [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত]

কলেজের জন্য উপজেলা/জেলা পর্যায়ে কোনাে কমিটি না থাকায় জেলা পর্যায়ে কলেজের জন্য এ কমিটি গঠন করা

হয়েছে। কমিটি আবেদনসমূহ যাচাই করে অঞ্চল পর্যায়ের কমিটির নিকট সুপারিশ প্রেরণ করবেন। (ঘ) অঞ্চল পর্যায়ের কমিটি স্কুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক [পাস] কলেজ

1) পরিচালক [সংশ্লিষ্ট অঞ্চল]: (2) জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি কলেজের অধ্যক্ষ ০১ জন [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত] (3) জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ০১ জন [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত]।

আরও পড়ুনঃ

০২। ব্যক্তি এমপিওভুক্তির ক্ষেত্রে দাখিলযােগ্য আবশ্যকীয় সনদ ও রেকর্ডপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের [স্কুল ও কলেজ] জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট ‘ঙ’ অনুসরণ করতে হবে।

০৩। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে এবং  অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

[মােঃ আবু বকর ছিদ্দীক]

সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়।

এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামাে সংশোধন ২০২২ । এমপিও নীতিমালা ২৬(গ) অনুচ্ছেদ সংশোধন PDF : Download

মন্তব্য (১)

  1. Md Abdus Salam ১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪

    ২০০৬ সাল এর আগে যারা কামিল পাশ তারা ২০২০ সাল এরএমপিওতে ও ১০ম গ্রেড ১৬০০০টাকা পেয়েছে ।
    তাহলে এখন কেন তারা ১০ গ্রেড পাবেনা ? অথচ এই কামিল ডিগ্র দিয়েই আলিম -ফাযিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ হওয়া যায়।

    উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।