লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
TechCrunchCadillac Vistiq একটি বিলাসবহুল ভাল চুক্তি, কিন্তু সম্ভবত দীর্ঘ জন্য না Engadgetআপনি বিনামূল্যে আপনার স্ন্যাপচ্যাট স্মৃতি সংরক্ষণ এবং সংরক্ষণ করতে পারেন – কীভাবে তা এখানে Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন Engadgetস্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর মতো একটি পিসি তৈরি করতে কত খরচ হবে তা এখানে জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ২০২২ । বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যত দিন প্রয়োজন তত দিন ওএমএস চলবে: খাদ্যমন্ত্রী

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ২০২২ । বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যত দিন প্রয়োজন তত দিন ওএমএস চলবে: খাদ্যমন্ত্রী
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ২০২২ । বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যত দিন প্রয়োজন তত দিন ওএমএস চলবে: খাদ্যমন্ত্রী ছবি: Tricksboss

বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য যত দিন প্রয়োজন তত দিন পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) চাল এবং আটা বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া আগের ঘোষণা মোতাবেক, বছরের পাঁচ মাস খাদ্যবান্ধব কমর্সূচিও চলমান থাকবে। আজ মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি  পাওয়ায় সরকার খোলাবাজারে তুলনামূলক কম মূল্যে চাল এবং আটা বিক্রয় করছে।

চালের মূল্য প্রতি কেজি ৩০ টাকা এবং আটার মূল্য প্রতি কেজি ১৮ টাকা

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওএমএস কার্যক্রমে চালের মূল্য প্রতি কেজি ৩০ টাকা এবং আটার মূল্য প্রতি কেজি ১৮ টাকা। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে শুধু চাল বিক্রয় হয় ১ হাজার ৯৬০টি কেন্দ্রে ও চাল এবং আটা বিক্রয় হয় ৪০৩টি কেন্দ্রে। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে দিনে চালের বরাদ্দ দেওয়া হয় ৪ হাজার ৮০১ টন এবং ৪০৩টি কেন্দ্রে দিনে আটার বরাদ্দ ২০১ দশমিক ৫ টন।

৫০ লক্ষ ১০ হাজার ৫০৯টি পরিবারকে ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি চাল

অপরদিকে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লক্ষ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পর্যন্ত টানা চলমান থাকবে। পরবর্তীতে আবার মার্চ ও এপ্রিল মাসেও এ কর্মসূচি চলমান থাকবে। সারা দেশে ১০ হাজার ১১০ ডিলারের মাধ্যমে এ কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময়ে বাজারের মূল্যের বিষয়টি দেখার জন্য শুধু মাত্র খুচরা বাজারে না গিয়ে একই সাথে মিলগেট এবং পাইকারি বাজারে যাওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী ও সচিব মহোদয় বিদেশ হতে চাল–গম আমদানির বিষয়টি তুলে ধরেন

এ সময়ে সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন। সংবাদ সম্মলেন মন্ত্রী ও সচিব মহোদয় বিদেশ হতে চাল–গম আমদানির বিষয়টি তুলে ধরেন এবং মূল্যের বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

সূত্র: প্রথম আলো

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।