একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ
২০১৪ সাল। ঢাকায় তখনো থ্রি-জি ইন্টারনেট ঠিকমতো চলে না, ফোর-জি দূরের কথা। এমন সময় কয়েকজন মানুষ মিলে ঠিক করলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠন করতে কমপক্ষে সাতটি প্রতিষ্ঠান লাগে আর সভাপতি হতে রাজি কেউ নেই।



