লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Engadgetএকটি USB-C পোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা কিভাবে বলবেন Engadgetস্যামসাং সিইএস-এ তার প্রথম হিউম্যানয়েড রোবট প্রকাশ করবে বলে জানা গেছে TechCrunchCadillac Vistiq একটি বিলাসবহুল ভাল চুক্তি, কিন্তু সম্ভবত দীর্ঘ জন্য না Engadgetআপনি বিনামূল্যে আপনার স্ন্যাপচ্যাট স্মৃতি সংরক্ষণ এবং সংরক্ষণ করতে পারেন – কীভাবে তা এখানে Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন

দাম নির্ধারণ করলে তেল দেওয়া বন্ধ করবে রাশিয়া

আজকের তেলের দাম কত, জ্বালানি তেলের দাম ২০২২
দাম নির্ধারণ করলে তেল দেওয়া বন্ধ করবে রাশিয়া ছবি: Tricksboss

রাশিয়ার পক্ষ হতে শুক্রবার বলা হয়েছে, যেসব দেশ রাশিয়ার জ্বালানির দাম নির্ধারণ করে দিবে তাদের তেল দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া।রাশিয়ার পক্ষ হতে এ হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে, যদি তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তেলের বাজার বেপরোয়া হয়ে ওঠবে।

দাম নির্ধারণ করে দিলে জ্বালানি বন্ধ করে দিবে রাশিয়া

এ ব্যাপারে শুক্রবার সংবাদমাধ্যমে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, যেসব কোম্পানি রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দেবে তারা রাশিয়ার তেল পাওয়া কোম্পানির লিস্টে তাদের নাম থাকবে না।

গত বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকও ঠিক একই কথা জানিয়েছিলেন।

ইউরোপের ৮০ শতাংশ জ্বালানির মূল্য বৃদ্ধি

এদিকে সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বেপরোয়া হয়ে পড়েছে জ্বালানির বাজার। বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশে প্রায় ৮০ শতাংশ জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।

যেহেতু রাশিয়া ইউরোপের জ্বালানির চাহিদার বেশিরভাগই পূরণ করে থাকে। তাই ইউরোপীয়ানদের ওপরই জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

এমন পরিস্থিতিতে বিষয়টি স্থিতিশীল রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির দাম নির্দিষ্ট করে দেওয়ার চিন্তা করছে । যেন রাশিয়া জ্বালানির উচ্চ মূল্যের কারণে অতিরিক্ত লাভ করতে না পারে।

জরুরি সম্মেলনে বসবেন জ্বালানি মন্ত্রীরা

আগামী ১৪ সেপ্টেম্বর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন দাম নির্ধারণ করে দেওয়া নিয়ে একটি সম্মেলন করবেন। তাছাড়া ইউরোপের জ্বালানি মন্ত্রীরা জরুরি সম্মেলনে ও বসার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।