খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ে চালু হচ্ছে অ্যাপ
রাজস্ব আদায়ে গতি আনতে আরেকটি উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহে দামের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ বা প্রতি ১০০ টাকায় ২০ পয়সা হারে উৎসে অগ্রিম আয়কর আদায়ের বিধান রাখা হয়েছে।




