বিজ্ঞান ও সাহিত্যের দুই ভুবনের মানুষ পূরবী বসু আর নেই
বিজ্ঞানচর্চা আর সাহিত্য-দুই ভিন্ন জগতে সমান স্বচ্ছন্দ বিচরণ ছিল তার। একদিকে প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানে, অন্যদিকে বাংলা সাহিত্যে তুলে ধরেছেন নারী, প্রান্তিক মানুষ ও সমাজের নানা অসংগতির কথা।



