ফ্লাইট শিডিউল বিপর্যয়ের পরই ৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চান মার্কিন পরিবহনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার জরুরি তহবিল চেয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবার দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর তিনি এ অর্থ বরাদ্দের আহ্বান জানান।



