বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারাদেশে একযোগে ৫১১ জন শিল্পোদ্যোক্তার মাঝে মোট ১৪ কোটি তিন লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে মোট দুই হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে।




