লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
Engadgetকেন আপনার ডেস্কটপ পিসি নিজে থেকেই জেগে থাকে (এবং কীভাবে এটি বন্ধ করা যায়) Engadgetআপনার বাড়িতে এবং আশেপাশে NFC ট্যাগের জন্য ১০টি ব্যবহার The VergeGoPro কিভাবে সঠিক সময়ে একটি ভালো অ্যাকশন ক্যামেরা তৈরি করেছে বাংলা ট্রিবিউনইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার TechCrunchটেকক্রাঞ্চ মোবিলিটি: উবার এবং নুরো ওয়েমোর টার্ফে প্রবেশ করে Engadgetঅ্যাড ব্লকার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খারাপ বিজ্ঞাপনগুলি ব্লক করবেন Engadgetস্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর মতো একটি পিসি তৈরি করতে কত খরচ হবে তা এখানে জাগো নিউজইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার Engadgetআপনাকে TSA কে আপনার মুখ স্ক্যান করতে দিতে হবে না — আপনি অস্বীকার করলে কি হবে তা এখানে The VergeShokz OpenRun Pro 2 সাইবার সোমবারের আগে প্রায় $৬০ ছাড়

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, মাষ্টার মাইন্ড সহ গ্রেপ্তার ৪

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, মাষ্টার মাইন্ড সহ গ্রেপ্তার ৪
তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, মাষ্টার মাইন্ড সহ গ্রেপ্তার ৪ ছবি: Tricksboss

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া চক্রের মাষ্টার মাইন্ড মোঃ আমির হোসেন এবং তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর এবং কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেপ্তার করেছেন র‍্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণালঙ্কারসহ , মোবাইল ফোন ও অজ্ঞান করার জন্য ব্যবহৃত উপকরণ উদ্ধার করে অভিযানকারি দলটি।

র‌্যাব জানায়, বিগত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধের সাথে জড়িত । আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও অধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ 

এ বিষয়ে আরও জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান সাংবাদিকদের জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিতো একটি অসাধু চক্র। চক্রের মূলহোতা মো. আমির হোসেন। তার বিরুদ্ধে ১৫টির অধিক মামলা রয়েছে। আমির এবং তার তিন সহযোগীকে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ বিষয়ে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তথ্যসূত্রঃ চ্যানেল ২৪

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।