লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান প্রথম আলোমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট জাগো নিউজস্টারলিংকের সাহায্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলা, চটেছেন মাস্ক

শিশুর বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকা ২০২৩ । শিশুকে ইচ্ছামত খাবার প্রদান করা যাবে না

শিশুর বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকা ২০২২ । শিশুকে ইচ্ছামত খাবার প্রদান করা যাবে না
শিশুর বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকা ২০২৩ । শিশুকে ইচ্ছামত খাবার প্রদান করা যাবে না ছবি: Tricksboss

একজন শিশুকে কি কি খাওয়াবেন তা নির্ভর করবে খাদ্য তালিকায় কি দেওয়া আছে তার উপর-খাদ্য তালিকা মোতাবেক শিশুকে খাবার দিতে হবে – শিশুর বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকা ২০২৩

২৪ মাস পর্যন্ত যে খাবার খাবে –শিশুর জন্য মায়ের দুধই সেরা। শিশুর প্রয়োজনীয় পুষ্টির সবটুকুই মায়ের দুধে থাকে। প্রসবের পরে প্রথমে হালকা হলুদ রঙের যে দুধ আসে সেটাই শালদুধ। নবজাতক শিশুর জন্য শাল দুধ খুবই জরুরি। শালদুধ খাওয়ালে শিশু নানারকম রোগের (নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি) হাত থেকে রক্ষা পায়। শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য মায়ের দুধ খুবই প্রয়োজনীয়।

মনে রাখতে হবে-জন্মের সাথে সাথে (১ ঘন্টার মধ্যে) শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে ও শালদুধ খাওয়াতে হবে। শালদুধ শিশুর প্রথম টিকা হিসাবে কাজ করে জন্মের পরে শিশুর মুখে মধু, চিনির পানি, সরিষার তেল, মিছরির পানি বা বাইরের তরল বা অন্য কোনো খাবার জিনিস একেবারেই দেয়া যাবে না। মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর অবস্থান (পজিশন) ও শিশুর মুখ স্তনে ঠিকভাবে লাগানো (অ্যাটাচমেন্ট) এবং প্রয়োজনে যথাযথভাবে দুধ গেলে খাওয়ানো প্ৰয়োজন।

বুকের দুধ খাওয়ানো মা ও শিশুর মধ্যে বন্ধন দৃঢ় হয়। শিশুকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি মায়ের দুধ খাওয়ানো অবশ্যই চালিয়ে যেতে হবে। বুকের দুধ শিশুর জন্য নিরাপদ ও সঠিক খাবার। এটি শিশুকে পর্যাপ্ত পুষ্টি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে অন্য কোন কিছু খাওয়ানো যাবে না এমনকি একফোঁটা পানিও না। ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত দিনে কমপক্ষে ৮ বার ও রাতে কমপক্ষে ৩ বার মায়ের দুধ খাওয়াতে হবে।

জন্মের ৬ মাস পর্যন্ত শিশু শুধুমাত্র বুকের দুধ পান করবে নাকি অন্য খাবারও খাবে? / শিশুর খাবার পুষ্টিবিদদের নির্ধারিত খাদ্য তালিকা অনুসারে নির্ধারিত হইবে।

শিশুর বেড়ে উঠার সাথে সাথে তার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্ব বাড়াতে হবে। শিশুর খাবার তৈরির পূর্বে ও শিশুকে খাওয়ানোর আগে শিশুর যত্নকারীদের অবশ্যই সাবান ও পানি দিয়ে দুই হাত ভালভাবে ধুতে হবে।

শিশুর বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকা ২০২৩ । শিশুকে ইচ্ছামত খাবার প্রদান করা যাবে না

খাদ্য ও পুষ্টি সহায়িকা PDF Download

শিশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে

  1. গর্ভাবস্থা থেকে জন্মের প্রথম দু’বছরে অপর্যাপ্ত পুষ্টি সারাজীবনের জন্য শিশুর মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করেতে পারে।
  2. শিশুর সুস্বাস্থ্য ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন সুষম খাবার, যার মধ্যে থাকবে শর্করা, আমিষ, ভিটামিন এবং খনিজ লবণ বিশেষত ভিটামিন ‘এ’ ও আয়রণ
  3. শিশুর খাবারে যাতে কমপক্ষে চার ধরনের খাবার, যেমন: ভাত, ঘনডাল, সবুজ বা রঙিন শাক/ হলুদ সবজি এবং দিনে একবার একটি প্রাণীজ খাবার (মাছ/ডিম/মুরগির কলিজা/মাংস) থাকে তা নিশ্চিত করতে হবে
  4. শিশুর খাবার রান্নার সময় পরিমাণমত তেল মেশাতে হবে (মাঝারি ২ চামচ)
  5. ০-৬ মাস বয়সী শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে
  6. ৬ মাস বয়সের পর অর্থাৎ ১৮১ দিন থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর বাড়তি খাবার খাওয়ানো শুরু করতে হবে

৬ মাস পরে কি যে কোন খাবার খাওয়ানো যাবে?

জন্মের পর ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে শিশুর ডায়রিয়া ও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় শিশুকে বোতলে দুধ খাওয়াবেন না। এত শিশুর পেটের অসুখসহ বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দুধের পরিমাণ বাড়াতে ঘনঘন বুকের দুধ খাওয়াতে হবে, শিশু যতই মায়ের বুকের দুধ খেয়ে খালি করবে মায়ের বুকে তত বেশি দুধ আসবে শিশুর দুধ খাওয়া শেষ হলে শিশুকে শুইয়ে দিবেন না। কাঁধের উপর তুলে নিয়ে শিশুর পিঠে আস্তে আস্তে চাপড় দিয়ে ঢেকুর তোলাতে হবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।