লাইভ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
BBC Technologyইলন মাস্ক সাইবারট্রাকের জন্য রাস্তার শেষ সংকেত দিতে দেখা যাচ্ছে ইত্তেফাকবন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পরতে পারে বাটন ফোন Android Authorityগুগল ফাইন্ড হাব বাম-পিছনে সতর্কতার সাথে অ্যাপল ফাইন্ড মাইকে ধরছে প্রথম আলোচ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য বাংলা ট্রিবিউনফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে Android AuthorityGoogle নেস্ট এবং লেনোভো স্মার্ট হোম ডিভাইসগুলিকে প্রভাবিত করে ডেলাইট সেভিং টাইম বাগ ঠিক করে৷ প্রথম আলোমঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম অণুজীবের সন্ধান প্রথম আলোলভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে প্রথম আলোএআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন EngadgetAirbnb আগামী বছর একটি AI ট্রাভেল এজেন্ট চালু করার হুমকি দিচ্ছে

উকুন দূর করার ৫ টি কার্যকর উপায় /উকুন দূর করার ঘরোয়া উপায় ২০২৩।

উকুন দূর করার ৫ টি কার্যকর উপায় /উকুন দূর করার ঘরোয়া উপায় ২০২৩। ছবি: Tricksboss

উকুন দূর করার ৫ টি কার্যকর উপায় /উকুন দূর করার ঘরোয়া উপায় ২০২৩।

উকুন নামটি প্রায় সবারই চেনা।বিশেষ করে মেয়ে রা এই সমস্যায় বেশি পড়ে।অনেক ছেলেরাও এই সমস্যাতে ভোগে।এমনকি বাচ্চারাও এই উকুন থেকে রক্ষা পায় না।আজকে উকুন কেন হয়? কিভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা করবো।

অনেকেই উকুন সমস্যায় পড়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের মাথায় উকুন বেশি দেখায় যায়। উকুন একটি পরজীবী প্রাণি যা মানুষের মাথার ত্বকে বসবাস করে। এবং খুব সহজেই একজনের মাথা থেকে অন্যের মাথায় চলে আসে।

যে যে কারণে উকুন হয়-

১। মাথা অপরিষ্কার থাকলে। ২। ভেজা চুল বাধাঁর অভ্যাস থাকলে। ৩। ভেজা চুল অনেকক্ষণ বাঁধা অবস্থায় থাকলে। ৪। অন্যের চিরুনি, তোয়ালে, গামছা ব্যবহার করলে। ৫। অন্যের মাথা থেকে উকুন চলে এলে।

উকুন দূর করার টিপস-

উকুন সহজে মাথা থেকে যেতে চায় না। কিন্তু কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে মাথা থেকে উকুন দূর করা সম্ভব। আসুন জেনে নেই উপায়গুলো কি কি

১। ভিনেগার:ভিনেগার দিয়ে খুব সহজে উকুন দূর করা সম্ভব। এতে অ্যাসিটিক এসিড আছে যা উকুন দূর করতে সাহায্য করে। ভিনেগার আর পানি মিশিয়ে নিন। তারপর সেটি মাথায় লাগান। ১০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

২। নারকেল তেল:উকুন দূর করার ক্ষেত্রে নারকেল তেল অনেক ভাল কাজ করে থাকে। নারকেন তেল উকুনদের শ্বাসরোধ করে দেয় ফলে উকুনরা বেশিক্ষণ থাকতে পারে না। ৩ টেবিল চামচ নারকেল তেল এবং খুব সামান্য কর্পূর মিশিয়ে নিন। তেলটি মাথায় ভাল করে ম্যাসাজ করুন। এরপর শাওয়ার কাপ দিয়ে মাথা ঢেকে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। শুঁকিয়ে গেলে চিরুনি দিয়ে আঁচড়ান। দেখবেন উকুন চলে যাচ্ছে। এটি সপ্তাহে ৩ থেকে ৫ দিন করুন। দেখবেন উকুন গায়েব হয়ে গেছে।

৩। পেঁয়াজ:পেঁয়াজের রসে সালফার আছে যা উকুন দূর করে থাকে। ৪/৫ টা পেঁয়াজের রস করে নিন। এরপর তা মাথায় ভাল করে লাগিয়ে নিন। ২ ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান, দেখবেন উকুন সব চিরুনিতে চলে এসেছে।

৪। লেবুর রস:লেবুর রস উকুন দূর করতে বহুল ব্যবহৃত একটি উপায়। লেবুর রস মাথায় ভাল করে লাগান। ৩ মিনিট অপেক্ষা করুন। প্রথমে ভিনেগার দিয়ে পড়ে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার করুন। উকুন আপনার মাথা থেকে দূরে থাকবে। লেবুর রসের সাথে আদার পেষ্ট মেশান। এটি মাথায় ভাল করে ম্যাসাজ করুন। একটি তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২/৩ বার করুন। যদি উকুনের সমস্যা অনেক বেশি থাকে তবে এটি সপ্তাহে ৫ বার করুন।

৫। নিম:নিম হল প্রাকৃতিক প্রতিষেধক, যেটি উকুন দূর করতে অনেক বেশী কার্যকর। এটি মাথার চুলকানিও কমাতে সাহায্য করার সাথে সাথে স্কাল্প ময়েশ্চারাইজ করে থাকে। নিমের পেষ্ট করে সেটি চুল আর মাথার তালুতে লাগান। এটি সপ্তাহে দুবার করুন। নিমের তেল ব্যবহারেও চুল থেকে উকুন দূর করা সম্ভব। ভাল করে মাথার তালুতে নিমের তেল ম্যাসাজ করুন। এক ঘণ্টার পর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে তিন বার করুন দেখবেন খুব দ্রুত উকুন দূর হয়ে গেছে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।