লাইভ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
BBC Technologyইলন মাস্ক সাইবারট্রাকের জন্য রাস্তার শেষ সংকেত দিতে দেখা যাচ্ছে ইত্তেফাকবন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পরতে পারে বাটন ফোন Android Authorityগুগল ফাইন্ড হাব বাম-পিছনে সতর্কতার সাথে অ্যাপল ফাইন্ড মাইকে ধরছে প্রথম আলোচ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য বাংলা ট্রিবিউনফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে Android AuthorityGoogle নেস্ট এবং লেনোভো স্মার্ট হোম ডিভাইসগুলিকে প্রভাবিত করে ডেলাইট সেভিং টাইম বাগ ঠিক করে৷ প্রথম আলোমঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম অণুজীবের সন্ধান প্রথম আলোলভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে প্রথম আলোএআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন EngadgetAirbnb আগামী বছর একটি AI ট্রাভেল এজেন্ট চালু করার হুমকি দিচ্ছে

এ বছর যারা একুশে পদক পেলেন।

একুশে পদক পেলেন যারা
এ বছর যারা একুশে পদক পেলেন। ছবি: Tricksboss

ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি) : সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিম্মে উল্লেখ করা হলো:

ভাষা আন্দোলনে মোস্তাফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর); শিল্পকলায় (নৃত্য) জিনাত বরকতউল্লাহ; শিল্পকলা (সংগীত) নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহ্‌মুদুর রহমান বেণু; শিল্পকলা (অভিনয়) খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ; মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মো: মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান ও আমজাদ আলী খন্দকার; সাংবাদিকতায় এম এ মালেক; বিজ্ঞান ও প্রযুক্তিতে মোঃ আনোয়ার হোসেন; শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ; সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের; ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ।

 এছাড়া, গবেষণায় ড. মোঃ আবদুস সাত্তার মন্ডল, ড. মোঃ এনামুল হক (দলগত), (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলনেতা) এবং ড. জান্নাতুল ফেরদৌস (দলগত) মনোনীত হয়েছেন ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

# বাবুল/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/রবীন্দ্র/রেজ্জাকুল/মাসুম/২০২২/১৩৩৪ ঘন্টা

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।