ভ্যাট ও ট্যাক্স

গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কি করবেন? এবং গাড়ির নাম্বারপ্লেট তুলতে সরকারি খরচ কত?

গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে করনীয় গুলো

 

 

১.গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে প্রথম কোথায় যাবেন?

 

বি আর টি এর নির্দেশনা অনুসারে গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে সবার আগে সংশ্লিষ্ট থানায় যেতে হবে। থানায় গিয়ে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেছে জানিয়ে একটি সাধারণ জিডি করতে হবে।

 

তারপর? নাম্বার প্লেট উত্তোলনের আবেদন

জিডি করা হয়ে গেলে জিডির কপি নিয়ে গাড়ির মালিককে যেতে হবে বিআরটিএ অফিসে। বিআরটিএ অফিসে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটি পুনরায় উত্তোলন করার জন্য,সহকারী পরিচালক, বি আর টি এ- বরাবর আবেদন করতে হবে। আবেদনের শিরোনাম হিসেবে লিখতে হবে হারানো নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন।

আবেদন করা হয়ে গেলে, সহকারী পরিচালক একজন মোটরযান পরিদর্শককে গাড়ির চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন। গাড়িটি পরীক্ষা করে পরিদর্শক গাড়ির মালিককে নাম্বার প্লেট পুনরায় উত্তোলনের জন্য সুপারিশ করবেন।

 

২. গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে আবেদন করার জন্য কী কী লাগে?

 

বিআরটিএ তে গিয়ে আবেদন করার পর আবেদনের সাথে গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি এবং নাম্বার প্লেট হারানোর জিডির কপি জমা দিতে হবে। জাতীয়  পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সও সাথে রাখবেন। যেন কোন কারণে কাজে লাগে বা পরিদর্শক দেখতে চান তাহলে তাঁকে দেখাতে হবে।

 

৩. গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কি নির্দেশনা অনুযায়ী টাকা জমা করতে হবে?

 

বিআরটিএ কর্তৃক নির্ধারিত বা সুপারিশকৃত ব্যাংকে গিয়ে গাড়ির নাম্বারপ্লেট  উত্তোলনের জন্য টাকা জমা দিতে হবে এবং ব্যাংক স্লিপটি সংরক্ষণ করে রাখতে হবে। নতুন নাম্বার প্লেট হাতে পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাংক স্লিপ হচ্ছে নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন করার প্রমান। অতএব এই স্লিপটি সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে।

 

৪. গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে তুলতে খরচ কত?

 

মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার নাম্বারপ্লেট পুনরায় উত্তোলন করতে গেলে খরচ পড়বে ২২৬০ টাকা। অপরদিকে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেলে, সেটি পুনরায় উত্তোলন করতে খরচ পড়বে ৪৬২৮ টাকা।

 

 

৫. গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কতদিন পর নাম্বার প্লেট পাওয়া যায়?

 

বিআরটিএতে আবেদন এবং ব্যাংকে টাকা জমা দেয়ার পর অপেক্ষা করতে হবে মোবাইলে এস এম এসের জন্য। আবেদন করার দুই মাসের মধ্যে আপনার নতুন ডিজিটাল নাম্বারপ্লেট তৈরি হয়ে গেলে, বিআরটিএ থেকে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং বিআরটিএতে গিয়ে গাড়িতে নাম্বারপ্লেট লাগিয়ে নিতে হবে। নাম্বার প্লেট উত্তোলনের সময় অবশ্যই ব্যাংক স্লিপ, গাড়ির রেজিস্ট্রেশন ফটোকপি, জিডির কপি, ড্রাইভিং লাইসেন্স, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন। যেসব কাগজপত্র লাগবে, কেবল সেসব কাগজপত্রই জমা দিবেন। গাড়িতে নাম্বার প্লেট না থাকলে রাস্তায় মোটরযান আইনের লঙ্ঘন হয়। এতে করে আপনাকে শাস্তি পেতে হতে পারে বা জরিমানাও গুনতে হতে পারে। তাই গাড়িতে নাম্বারপ্লেট যুক্ত রাখা প্রতিটি গাড়ি চালকের এবং মালিকের দায়িত্ব।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *