লাইভ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
The Daily StarAI এজেন্ট পরীক্ষা করার জন্য Google সিন্থেটিক ইন্টারনেট তৈরি করে The VergeApple HomeView এর অডিও সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে The Vergeভাইব-কোডিং বিপ্লব সব গ্যাজেটে আসছে বাংলা ট্রিবিউনছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার GSMArenavivo S70 Pro/V90 Pro লাইভ ফটো এবং বেসিক স্পেক্স শীট সহ লিক প্রথম আলো৩৮০ উদ্যোক্তার দেশীয় পণ্যের পসরা নিয়ে শুরু হলো ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা টেকশহরশিশুদের বিষণ্নতা ও আত্মহত্যার দিকে ঠেলছে টিকটকের অ্যালগরিদম, অভিযোগ ইইউর প্রথম আলোইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক Ars TechnicaGLP-1 ওষুধের আশ্চর্যজনকভাবে বড় পরিবেশগত অর্থ হতে পারে ইত্তেফাক২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার দিলেন নয়ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে তৈরি চিনির স্ক্রাবেরর ব্যবহার জেনে নিন। ঘরে তৈরি চিনির স্ক্রাব বানানোর নিয়ম ব্জেনে নিন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে তৈরি চিনির স্ক্রাবেরর ব্যবহার জেনে নিন। ঘরে তৈরি চিনির স্ক্রাব বানানোর নিয়ম ব্জেনে নিন।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে তৈরি চিনির স্ক্রাবেরর ব্যবহার জেনে নিন। ঘরে তৈরি চিনির স্ক্রাব বানানোর নিয়ম ব্জেনে নিন। ছবি: Tricksboss

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে তৈরি চিনির স্ক্রাবেরর ব্যবহার জেনে নিন। ঘরে তৈরি চিনির স্ক্রাব বানানোর নিয়ম ব্জেনে নিন।

মুখে চিনির স্ক্রাব ব্যবহারের ফলে ত্বকের মৃতকোষ সহজেই দূর হয় ও গভীরভাবে পরিষ্কার হয় ত্বক। রান্নাঘরে থাকা বেশকিছু উপাদান চিনির সঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় স্ক্রাব।

১.লেবু ও চিনির স্ক্রাব:লেবু প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাাতে সাহায্য করে। চিনির সাথে লেবুর রস মিশিয়ে আপনি সহজেই তৈরি করতে পারেন ত্বকের কালচে ভাব কিংবা রোদে পোড়া দাগ। এই স্ক্রাব ত্বকে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে তারপর আলতো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তবে ভুলেও জোরে ঘষবেন না।

২.সবুজ চা ও চিনির স্ক্রাব:গ্রিন টি যেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ঠিক তেমনই এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ত্বকের সতেজতা বাড়ায়, ব্রণ ও ত্বকের দাগ দূর তরতে সাহায্য করে।এজন্য এক চা চামচ গ্রিন টি’র সঙ্গে এক চা চামচ চিনির সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ব্যবহার করে কিছুক্ষণ রেখে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

৩.ওটমিল ও চিনির স্ক্রাব: তৈলাক্ত ত্বক ও ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ওটমিল ও চিনির স্ক্রাব ব্যবহার করুন। ওটমিল ত্বকে অতিরিক্ত তেল শুষে নেয় ও এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ নিরাময়েও সাহায্য করে। ওটমিল ও চিনির সঙ্গে সামান্য অলিভ অয়েল বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করুন।

৪.হলুদ ও চিনির স্ক্রাব: হলুদ ত্বকের জন্য আরেকটি জাদুকরী উপাদান। এটি ত্বকের রোদে পড়া দাগ, ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বকের কালচে দাগ দূর করতে এক টেবিল চামচ হলুদ গুঁড়ার সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে তারপর ম্যাসাজ করে ধুয়ে নিন।

৫.টমেটো ও চিনির স্ক্রাব: ত্বকের যত্নে টমেটো খুবই উপকারী। এতে থাকা অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য ত্বকের বলিরেখা দূর করে সতেজতা বাড়ায়। এজন্য একটি টমেটো অর্ধেক করে কেটে তাতে এক চা চামচ চিনি ছড়িয়ে আলতো করে সারা মুখে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ও পরে ময়েশ্চারাইজার লাগান।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।