লাইভ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ২ জন
টেক ব্রেকিং
The Vergeগুগলের বিকল্প কাগি একটি ইমেল পরিষেবা চালু করেছে TechCrunchঅ্যানথ্রোপিক ক্লড শিপ চালু করেছে, এআই এজেন্টদের কোড পরিবর্তনগুলি পর্যালোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দেয় 9to5Macঅ্যাপল ঘোষণা করেছে টেড ল্যাসো সিজন ৫ আসছে 9to5Macঅ্যানথ্রপিক নির্মাতাদের জন্য নতুন ক্লড শিপ বৈশিষ্ট্য চালু করেছে Ars Technicaআমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি রাশিয়া পারমাণবিক সশস্ত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে Ars Technicaরিপোর্ট: রাশিয়া আগামী মাসের মধ্যেই কক্ষপথে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে 9to5Macঅ্যাপল টিভি ঘোষণা করেছে টিম্বারলেক সিরিজ শীঘ্রই আসছে Android Authorityব্রেকিং: জেনসেন হুয়াং NVIDIA CEO হিসাবে ফিরে এসেছেন 9to5Google‘গ্যালাক্সি ওয়াচ ১০’ ২০২৭ সালে চালু হবে না কারণ স্যামসাং র‌্যামেগেডন ক্ষতি কমানোর চেষ্টা করছে The Vergeঅ্যামাজন মোটো ট্যাগ ৩ এর জন্য অর্ডার নিচ্ছে ঘোষণা করার আগেই

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ কয়েকটি প্যাক সম্পর্কে জেনে নিন।

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ কয়েকটি প্যাক সম্পর্কে জেনে নিন। ছবি: Tricksboss

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ কয়েকটি প্যাক সম্পর্কে জেনে নিন।

দুধের স্বাস্থ্যগত গুণাগুণ আমরা সবাই জানি।স্বাস্থ্যের উন্নতি ছাড়াও দুধ আমাদের ত্বকের জন্য বেশ উপকারী।আজকে দুধের কিছু প্যাক নিয়ে আলোচনা করব।

১.কাঁচা দুধ, বেসন ও মুলতানি মাটির প্যাক: এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য দারুণ কাজ করে। কাঁচা দুধের ল্যাকটিক এসিড প্রাকৃতিক ব্লিচের কাজ করে ত্বকের রঙ হালকা করে। বেসন ও মুলতানি মাটি ত্বকের তৈলাক্ততা দূর করে এবং সেই সাথে ত্বককে গভীর থেকে পরিস্কার করে।একটা পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ মুলতানি মাটি ও ২ টেবিল চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এবার হাতে অল্প পানি নিয়ে মুখে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। এতে করে মুখের ত্বকের গভীর থেকে ময়লা উঠে আসবে। এবার মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।

২.কাঁচা দুধ ও কলার প্যাক: এই প্যাকটির জন্য লাগবে অর্ধেক পাঁকা কলা ও পরিমাণ মত (প্রায় ২ চা চামচ) কাঁচা দুধ। কলা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এর সাথে অল্প অল্প করে কাঁচা দুধ মিশিয়ে একটি থকথকে মিশ্রণ বানাতে হবে। এই প্যাকটি মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ত্বককে ময়শ্চারাইজও করবে। এজন্য এটি ধোয়ার পর আলাদা করে ময়শ্চারাইজার লাগানোর কোন দরকার নেই।

৩.কাঁচা দুধ, পেঁপে ও মধুর প্যাক:এই প্যাকটি মূলত বয়স্ক ত্বকের জন্য। যাদের ত্বকে হালকা রিংকেল পড়ে গেছে তারা এই প্যাকটি থেকে অনেক উপকার পাবেন। দুই টুকরা পাঁকা পেঁপে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এর সাথে মিশাতে হবে দুই চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ মধু। এটি মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর ভালো করে ধুয়ে ফেলতে হবে।

৪.কাঁচা দুধ, মধু ও লেবুর রসের প্যাক: কাঁচা দুধ মধু ও লেবুর রসের সাথে মিশালে এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে যা কেমিকেল ব্লিচের মত কোন ধরণের ক্ষতি ছাড়াই ত্বকের রঙ হালকা করে। দুই চা চামচ কাঁচা দুধের সাথে এক চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১৫ থেকে ২০ মিনিট। এরপর পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।