লাইভ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ২ জন
টেক ব্রেকিং
GSMArenaMotorola Edge 70 Neo এর দাম এবং বিক্রয়ের তারিখ ঘোষণা করা হয়েছে Android AuthorityHUAWEI Mate X8 ভাঁজযোগ্য হার্ডওয়্যার সহ লঞ্চ করেছে যা Samsung, Google কে বিব্রত করেছে BBC Technologyসহায়ক কিন্তু বিশ্রী: ইউকে লঞ্চের আগে Meta’s Muse-এর সাথে আমার সপ্তাহ GSMArenaMotorola আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যখন স্বাক্ষর ২৭ ভারতে আসছে The Vergeগুগলের বিকল্প কাগি একটি ইমেল পরিষেবা চালু করেছে TechCrunchঅ্যানথ্রোপিক ক্লড শিপ চালু করেছে, এআই এজেন্টদের কোড পরিবর্তনগুলি পর্যালোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দেয় 9to5Macঅ্যাপল ঘোষণা করেছে টেড ল্যাসো সিজন ৫ আসছে 9to5Macঅ্যানথ্রপিক নির্মাতাদের জন্য নতুন ক্লড শিপ বৈশিষ্ট্য চালু করেছে Ars Technicaআমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি রাশিয়া পারমাণবিক সশস্ত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে Ars Technicaরিপোর্ট: রাশিয়া আগামী মাসের মধ্যেই কক্ষপথে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে

১৪.৯০ টাকায় বিকাশ ক্যাশ আউট ১টি নম্বরে মাসে ১ বার মাত্র!

১৪.৯০ টাকায় বিকাশ ক্যাশ আউট ১টি নম্বরে মাসে ১ বার মাত্র! ছবি: Tricksboss

বিকাশ গলা ফাটিয়ে বিজ্ঞাপন করে যাচ্ছে খরচ কমার। হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন প্রিয় এজেন্ট নাম্বার থেকে! এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে বিকাশে। বিকাশের এমন বিজ্ঞাপনে সাধারণ মানুষের মনে হাইপ তৈরি হচ্ছে তারা ভাবছে সত্যিই বুঝি বিকাশে খরচ কমে যাচ্ছে। প্রকৃত বিষয় জানতে টার্মস এন্ড কন্ডিশনগুলো ভালভাবে জানতে হবে।

প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট- একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন। গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন। এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।

  • ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা
  • আর পরিবর্তন করা যাবে না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট দেখতে পারবেন।
  • যদি কোনো লেনদেন ২৫,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তবে সেই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • উদাহরণ: কোনো এক মাসে একজন গ্রাহক ইতিমধ্যে ২৪,৫০০ টাকা ক্যাশ আউট লেনদেন করেছেন। এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে এই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।

কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়মঃ

প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন; ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন। প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন। প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট। প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে। অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য। অ্যাপ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।

সূত্র: বিকাশ ওয়েবসাইট

প্রকৃত পক্ষে বা সাধারণ ভাবে বিকাশ চার্জ ১.৮% ই রয়ে গেছে। কোন চার্জ কমেনি। খেটে খাওয়া সাধারণ মানুষ এসব শর্ত বোঝেও না তারা এসব সুবিধা ভোগও করতে পারে না। সুতরাং চার্জ কমেছে এ কথাটি মূলত শুভংকরের ফাকিঁ!!

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।