লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
প্রথম আলোগোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ Engadgetমাইক্রোসফ্ট থেকে গুগলে স্যুইচ করার ৬ খারাপ দিক The Vergeটেক ব্লগারের পছন্দের পোর্টেবল এসপ্রেসো গ্রাইন্ডার বিক্রি হচ্ছে জাগো নিউজকৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, সংকট ও বৈশ্বিক দায়বদ্ধতা প্রথম আলোহ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ EngadgetCarPlay এর মাধ্যমে আপনার গাড়ির পারফরম্যান্স নিরীক্ষণ করা আপনার ধারণার চেয়ে সহজ The VergeGTA VI এর ইনস্টাগ্রাম ক্লোন হল একটি সময় নষ্টকারী যা আপনার সময়ের মূল্য 9to5Googleঅ্যান্ড্রয়েড ফোনগুলি iOS অনুলিপি করা বন্ধ করতে পারে না কারণ মটোরোলা আত্মহত্যার জন্য সর্বশেষ জাগো নিউজশেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ ফেসবুকেই থাকবে সমকালউদ্যোক্তা হয়ে উঠছেন মানবপাচার থেকে ফেরা মানুষরা

ঈদ স্পেশাল তরমুজের লাড্ডু বা নাড়ু রেসিপি ২০২৩

ঈদ স্পেশাল তরমুজের লাড্ডু বা নাড়ু রেসিপি ২০২৩
ঈদ স্পেশাল তরমুজের লাড্ডু বা নাড়ু রেসিপি ২০২৩ ছবি: Tricksboss

ঈদ স্পেশাল তরমুজের লাড্ডু বা নাড়ু রেসিপি ২০২৩।

তরমুজ একটি স্বাস্থ্যকর ফল।আজকে তরমুজেরর এক নতুন রেসিপি নিয়ে বলব।দেখে নেওয়া যাক, তরমুজ লাড্ডুর রেসিপি।

উপকরণ:

১.তরমুজ পরিমাণমতো।

২.ঘি দেড় টেবিল চামচ।

৩.সুজি আধা কাপ।

৪.গুঁড়ো দুধ আধ কাপ।

৫.চিনি আধা কাপ।

৬.শুকনো নারকেল গুঁড়ো এক কাপের চার ভাগের এক ভাগ।

যেভাবে বানাবেন:

১)তরমুজ কেটে টুকরো করে নিন। এর পরে খোসা কেটে নিন। বীজগুলো বেছে ফেলে দিন।

২)এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজ। আলাদা করে কোনও জল মেশাবেন না।

৩)এবার আঁচে পাত্র বসিয়ে তাতে ঘি দিন। সেটি গলিয়ে নিন। এর মধ্যে সুজি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সুজি ভাজা ভাজা হয়ে হলে নামিয়ে নিন।

৪)এর পরে পাত্র ধুয়ে তরমুজের মিশ্রণ তাতে ঢেলে দিন। কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে গুঁড়ো দুধ মিশিয়ে দিন।এর পরে মিশিয়ে দিতে হবে চিনি। বারবার নাড়তে থাকুন।

৫)কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল মিশিয়ে দিন।আরও কিছু ক্ষণ জ্বাল করার পরে এর মধ্যে দিয়ে দিন ভাজা সুজি। ভালো করে নাড়তে থাকুন। একসময় এটি সুজি হালুয়ার মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ নেড়ে নিন।

৬)যখন দেখবেন প্যানের গা ছেড়ে মিশ্রণটি উঠে আসছে তখন সামান্য ঘি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।তারপর ঠাণ্ডা করে নিন লাড্ডু মিশ্রণ।এবার দু’হাতে ঘি মেখে অল্প করে হাতে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু।এর পরে শুকনো নারকেল গুঁড়োয় গড়িয়ে কোট করে নিন লাড্ডু।তৈরি হয়ে গেল জিভে জল আনা তরমুজের লাড্ডু। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।