লাইভ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
GSMArenaMotorola আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যখন স্বাক্ষর ২৭ ভারতে আসছে The Vergeগুগলের বিকল্প কাগি একটি ইমেল পরিষেবা চালু করেছে TechCrunchঅ্যানথ্রোপিক ক্লড শিপ চালু করেছে, এআই এজেন্টদের কোড পরিবর্তনগুলি পর্যালোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দেয় 9to5Macঅ্যাপল ঘোষণা করেছে টেড ল্যাসো সিজন ৫ আসছে 9to5Macঅ্যানথ্রপিক নির্মাতাদের জন্য নতুন ক্লড শিপ বৈশিষ্ট্য চালু করেছে Ars Technicaআমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি রাশিয়া পারমাণবিক সশস্ত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে Ars Technicaরিপোর্ট: রাশিয়া আগামী মাসের মধ্যেই কক্ষপথে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে 9to5Macঅ্যাপল টিভি ঘোষণা করেছে টিম্বারলেক সিরিজ শীঘ্রই আসছে Android Authorityব্রেকিং: জেনসেন হুয়াং NVIDIA CEO হিসাবে ফিরে এসেছেন 9to5Google‘গ্যালাক্সি ওয়াচ ১০’ ২০২৭ সালে চালু হবে না কারণ স্যামসাং র‌্যামেগেডন ক্ষতি কমানোর চেষ্টা করছে

সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রক্রিয়া ২০২২

সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রক্রিয়া ২০২২ ছবি: Tricksboss

সরকারি চাকরিজীবীদের পেনশন এবং বেতন ভাতাদি গ্রহণ করতে সোনালী ব্যাংক হিসাব খোলা এক রকম বাধ্যতামূলকই ধরতে পারেন। যদিও ইএফটি’র মাধ্যমে বেতন পাচ্ছেন যা যে কোন ডিজিটাল ব্যাংক হিসাবে গ্রহণ করা যায় কিন্তু এজি অফিসের এরিয়ার বিল বা বকেয়া বিল গ্রহণ করতে সোনালী ব্যাংক হিসাব হলে বিল ট্রান্সফার দেওয়া সহজ হয়। দেশে বা বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি যে কোন বাংলাদেশী নাগরিক সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাব বা সেভিংস একাউন্ট খুলতে পারে।

সোনালী ব্যাংক সঞ্চয়ী হিসাব ধরন ও বৈশিষ্ট

১। একাউন্টটি একক /যৌথ নামে খোলা যাবে।

২। একাউন্ট হোল্ডার এই একাউন্টে তার মনোনীতি ব্যক্তিকে নমিনি করতে পারবেন।

৩। একাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে নমিনি সমুদয় টাকা পয়সা নিতে পারবেন।

৪। সর্বনিম্ন জমার পরিমাণ-১০০০ টাকা (যা লাইফ টাইম জমা থাকবে হিসাব ক্লোজ না করলে উঠাতে পারবেন না)

৫। ফ্রি চেক-বই পাওয়া সুবিধা (লোকাল চেক বুক)। এমআইসিআর চেক বই নিতে ১ মাস সময় লাগবে।

৬। বিদেশী রেমিটেন্স এর টাকা দ্রুত জমা হয় এবং আপনার প্রয়োজনে যে কোন সময় উঠাতে পারবেন।

৭। এক শাখা থেকে অন্য শাখায় তহবিল স্থানান্তর করা যায়।

৮। স্থায়ী নির্দেশের ব্যবস্থায় তহবিল স্থানান্তর।

৯। ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক নগদায়ন সংগ্রহ করা যাবে।

চেক বুক ইস্যু চার্জ by Bank

ক্রমিক নং Type of Cheque Book -চার্জের ধরণ চার্জ (টাকা
০১। ১০ পাতা Non MICR Cheque Book (প্রতি পাতা ২.৫ টাকা হারে ২৫ টাকা
০২। ২০ পাতা MICR Cheque Book (প্রতি পাতা ৪ টাকা হারে ৮০ টাকা

সঞ্চয়ী হিসাব খুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে

১। ওয়েবসাইট থেকে একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করে পূরণ করে নিতে পারবেন। তাছাড়া নিকটস্থ শাখা থেকেও নিতে পারবেন।

২। একাউন্ট খোলার ফর্ম এবং স্বাক্ষর কার্ডটি পূরণ করে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।

৩। একাউন্টধারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। প্রত্যেক মনোনীতি ব্যক্তির জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।

৪। একাউন্টধারীর দ্বারা যথাযথভাবে সত্যায়িত মনোনীত ব্যক্তির ০১ কপি ছবি।

৫। বিদেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত অনাবাসী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের ফরম ৭ পৃষ্ঠার ফটোকপি।

৬। একাউন্ট খোলার ফর্ম/কার্ডে স্বাক্ষর অবশ্যই পাসপোর্টের স্বাক্ষরের সাথে একই হতে হবে।

৭। জন্ম সনদ /নাগরিকত্ব সনদ।

সঞ্চয়ী হিসাব খুলতে ফরম যেভাবে পূরণ করবেন নমুনা

সোনালী ব্যাংক সঞ্চয়ী হিসাব ফরম ২০২২

সোনালী ব্যাংক হিসাব খুলার ফরম: ডাউনলোড

স্থায়ী আমানত, সঞ্চয়ী স্কিম, বিশেষ স্কিম হিসাব খোলার ফরম: ডাউনলোড

https://banksbd.xyz/bank-schedule-of-charges-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%97/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।