লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান প্রথম আলোমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

কালচে ঠোঁট গোলাপি করার উপায় ২০২৪

কালচে ঠোঁট গোলাপি করার উপায় ২০২৪
কালচে ঠোঁট গোলাপি করার উপায় ২০২৪ ছবি: Tricksboss

কালচে ঠোঁট গোলাপি করার উপায় ২০২৪।

রূপচর্চা-বিষয়ক টিপস ও প্রাকৃতিক পদ্ধতি অবলম্বনে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হলো-

১)হলুদ: 

ত্বক উজ্জ্বল করার গুণের জন্য সুপরিচিত হলুদ।আধা চা-চামচ হলুদের সঙ্গে আধ চা-চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচেভাব দূর হয়।

২)লেবু: 

ঠোঁটে লেবু ঘষা কালচেভাব দূর করতে সহায়ক। এর প্রাকৃতিক ব্লিচিং ঠোঁটের কালো দাগ কমায় ও মসৃণভাব আনে।

৩)শসা: 

শসার রস শীতলকারক এবং ত্বকের কালচেভাব দূর করতে পারে। ত্বকের শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখতেও সহায়তা করে।

৪)বিটরুট:

বিটরুট ঠোঁটে মালিশ করে পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, এতে ত্বক তা শুষে নেবে। কিছুক্ষণ পরে ঠোঁট পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

৫)জলপাইয়ের তেল:

 রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করা উপকারী। এটা ঠোঁটের রং হালকা করে পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে।

৬)চিনি: 

চিনি খুব ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁট মালিশ করুন।

৭)অ্যালো ভেরা:

 অ্যালো ভেরা ত্বকের ‘মেলানিন’ কমায়। তাজা অ্যালো ভেরা ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, উপকার পাবেন।

৮)নারিকেল তেল: 

ঠোঁটের কালচেভাব দূর করার সবচেয়ে সস্তা ও সহজ উপায় হল নারিকেল তেল ব্যবহার। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙ্গুলের সাহায্যে নারিকেল তেল ঠোঁটে ব্যবহার করুন, কালচেভাব কমে যাবে।

৯)গোলাপ জল:

 আধ চা-চামচ গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে তা দিনে দুবার ঠোঁটে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে কালোদাগ দূর হবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।