লাইভ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ২ জন
টেক ব্রেকিং
GSMArenaMotorola আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যখন স্বাক্ষর ২৭ ভারতে আসছে The Vergeগুগলের বিকল্প কাগি একটি ইমেল পরিষেবা চালু করেছে TechCrunchঅ্যানথ্রোপিক ক্লড শিপ চালু করেছে, এআই এজেন্টদের কোড পরিবর্তনগুলি পর্যালোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দেয় 9to5Macঅ্যাপল ঘোষণা করেছে টেড ল্যাসো সিজন ৫ আসছে 9to5Macঅ্যানথ্রপিক নির্মাতাদের জন্য নতুন ক্লড শিপ বৈশিষ্ট্য চালু করেছে Ars Technicaআমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি রাশিয়া পারমাণবিক সশস্ত্র স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে Ars Technicaরিপোর্ট: রাশিয়া আগামী মাসের মধ্যেই কক্ষপথে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে 9to5Macঅ্যাপল টিভি ঘোষণা করেছে টিম্বারলেক সিরিজ শীঘ্রই আসছে Android Authorityব্রেকিং: জেনসেন হুয়াং NVIDIA CEO হিসাবে ফিরে এসেছেন 9to5Google‘গ্যালাক্সি ওয়াচ ১০’ ২০২৭ সালে চালু হবে না কারণ স্যামসাং র‌্যামেগেডন ক্ষতি কমানোর চেষ্টা করছে

স্বর্ণের বর্তমান দাম ২০২৩ । ইতিহাসের সর্বোচ্চ সোনার দাম নির্ধারন

স্বর্ণের বর্তমান দাম ২০২৩ । ইতিহাসের সর্বোচ্চ সোনার দাম নির্ধারন ছবি: Tricksboss

দেশের বাজারে আবারও সোনার মূল্য আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। এবার ভরিতে সোনার মূল্য সর্বোচ্চ ৩০৩২.৬৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়াবে ৮৭ হাজার ২৯৭ টাকায়। এই মূল্য দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই মূল্য আগামীকাল শনিবার (০৩ ডিসেম্বর) হতে সারা দেশে কার্যকর হবে।

সোনার মূল্য সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা বৃদ্ধি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার (০৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য বৃদ্ধির বিষয়টি জানিয়েছে। তারা জানান, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট সোনার মূল্য ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এর আগে গত ৭ আগস্ট সোনার মূল্য ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে সোনার মূল্য পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল গতকাল পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।

সনাতন পদ্ধতির সোনার ভরির মূল্য

মূল্য বৃদ্ধি করায় আগামীকাল রবিবার হতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৭ হাজার ২৯৭ টাকা প্রয়োজন হবে।

দেশের বাজারে সোনার মূল্য বৃদ্ধি পেলেও বিশ্ববাজারে নিম্নমুখী

এদিকে দেশের বাজারে সোনার মূল্য বৃদ্ধি পেলেও বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা রয়েছে। সর্বশেষ গত ২২ আগস্ট দেশে সোনার মূল্য বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার মূল্য ছিল ১ হাজার ৭৩৫ মার্কিন ডলার। চলতি মাসের ১ তারিখে সেই মূল্য ১ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে। গত শুক্রবার মূল্য কিছুটা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭১৭ ডলার হয়।

সূত্র: প্রথম আলো

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।