লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
GSMArenaসাপ্তাহিক ভোটের ফলাফল: Xiaomi 18 Pro সমর্থন বেড়েছে, Xiaomi 18 Pro Max স্থল হারিয়েছে জাগো নিউজঅস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বাংলা ট্রিবিউনগোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান প্রথম আলোমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

ত্বকের যত্নে মুগ ডালের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জেনে নিন

ত্বকের যত্নে মুগ ডালের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জেনে নিন
ত্বকের যত্নে মুগ ডালের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জেনে নিন ছবি: Tricksboss

ত্বকের যত্নে মুগ ডালের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জেনে নিন।

আমাদের ত্বক উজ্জ্বল ও দাগহীন কোমল মসৃণ রাখতে মুগ ডাল ও  দারুণ কাজ করে।জেনে নিন কীভাবে ব্যবহার করতে হয়:

১)শুষ্ক ত্বকের যত্নে মুগডাল:

আপনার মুখের শুষ্ক ত্বক নরম ও নমনীয় করতে মুগডাল সারারাত কাঁচা দুধে ভিজিয়ে ডালের পেস্ট করে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ১৫ মিনিট প্যাকমুখে মাখতে হবে। তারপর মুখ ধুয়ে একটা নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। 

২)ব্রণ দূর করতে মুগ ডাল:

মুগ ডালের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ত্বকে তেল ময়লা আটকে পড়তে দেয় না। ব্রণের সমস্যায় মুগ ডাল পেস্টের সঙ্গে ঘি মিশিয়ে আঙুলের ডগা দিয়ে ঘষে ঘষে সারা মুখে মেখে রাখুন। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে নিন। ফেসপ্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে। 

৩)মুখের লোম দূর করতে মুগ ডালের ব্যবহার:

অনেকেরই মুখে লোম থাকে, যদি লোম তুলতে কেমিক্যাল ব্লিচ ব্যবহার করেন, তা ত্বকের জন্য ক্ষতিকর আর থ্রেডিং একটি কষ্টকরপদ্ধতি। এটা থেকে মুক্তি পেতে সারারাত ভিজিয়ে ডালের পেস্ট তৈরি করে সাথে কিছুটা চন্দন গুঁড়া ও কমলা লেবুর খোসা গুঁড়া মেশাতে হবে। প্রয়োজনে সামান্য দুধ মেশাতে পারেন। এই পেস্টটি কয়েকবার মুখে ম্যাসাজ করতে হবে। দুই- তিন বার ব্যবহারের পরই আপনি মুখে মুখের লোমের পরিমাণ কমতে থাকবে। 

৪)সান ট্যান  দূর করতে মুগ ডাল:

নিয়মিত রোদে বের হলে সান ট্যান(ত্বক রোদে পোড়া) সাধারণ ঘটনা। ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করতে আস্থা রাখুন মুগ ডালে। ডাল পেস্টের সঙ্গে ঠাণ্ডা দই বা আলোভেরা জেল মেশান। তারপর সেই মিশ্রণ আক্রান্ত স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন। এটা সপ্তাহে ২ দিন করলেই উপকার পাবেন। বুঝতেই পারছেন ত্বকের মোটামুটি সব সমস্যার সমাধানই আসতে পারে মুগ ডাল ব্যবহারে। ধৈর্য ধরে প্রাকৃতিক পণ্য ব্যবহার করুন, উজ্জ্বল ত্বকে সুন্দর থাকুন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।