লাইভ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
জাগো নিউজনামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী ইত্তেফাক‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না’ ইত্তেফাকরাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি GSMArenaডিল: Galaxy S26+ Amazon UK-তে ব্ল্যাক ফ্রাইডে-এর জন্য একটি বড় মূল্য হ্রাস পেয়েছে সমকালমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান প্রথম আলোমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট জাগো নিউজস্টারলিংকের সাহায্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলা, চটেছেন মাস্ক ইত্তেফাক‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে: মুশফিকুর রহিম ঢাকা পোস্টমানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং প্রথম আলোভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স

নারকেল দুধে ডিমের শাহী কোরমা রেসিপি ২০২৩

নারকেল দুধে ডিমের শাহী কোরমা রেসিপি ২০২৩
নারকেল দুধে ডিমের শাহী কোরমা রেসিপি ২০২৩ ছবি: Tricksboss

নারকেল দুধে ডিমের শাহী কোরমা রেসিপি ২০২৩।

আজকে বরিশালের নারিকেলেরর ডিমের কোরমার সহজ রেসিপি নিয়ে বলব। জেনে নিস কিভাবে বানাবেন এই ডিমের কোরমা।

উপকরণঃ

১.ডিম ২ হালি।

২.নারকেলের দুধ ১ কাপ।

৩.পিঁয়াজ কুচি আধা কাপ। 

৪.পেঁয়াজ বাটা দেড় চা চামচ।

৫.আদা+রসুন বাটা ১ চা চামচ।

৬.ধনিয়া+জিরা গুঁড়া ১ চা চামচ।

৭.মরিচ গুঁড়া আধা চা চামচ। 

৮.দারুচিনি ১ টুকরো। 

৯.তেজপাতা ১ টি।

১০.এলাচ ২ টি।

১১.কাঁচা মরিচ ৫/৭ টি।

১২.চিনি ১ চা চামচ (ইচ্ছে)। 

১৩.লবণ স্বাদমতো।

১৪.ঘি ১ টে চামচ। 

১৫.তেল পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালীঃ

ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তেলে হালকা ভেজে তুলে নিন। তেলে পিঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখুন। এবার অবশিষ্ট তেলে দারুচিনি, তেজপাতা ও এলাচ দিন। মসলা সুগন্ধ ছাড়লে এতে পিঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, মরিচ- নিয়া-জিরা গুঁড়া ও সামান্য সামান্য নারকেল দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা তেল ছেটে দিলে এতে বাকি নারকেল দুধ, চিনি ও স্বাদমতো লবণ দিয়ে আরেকটু কষিয়ে ডিম দিয়ে দিন। ঝোল পছন্দের ঘনত্বের হলে নামানোর আগে বেরেস্তা তথা ভেজে রাখা পিঁয়াজ, কাঁচামরিচ ও ঘি ছড়িয়ে পাত্রটি ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। এতে ঘি,বেরেস্তা ও কাঁচামরিচের সুন্দর সুগন্ধ রান্নাতে দারুণভাবে মিশে যাবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।