লাইভ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে ১ জন
টেক ব্রেকিং
জাগো নিউজপ্রধানমন্ত্রীকে নিয়ে টিকটক, পুলিশ দেখে জানালা ভেঙে পালালেন নারী Engadgetঅ্যাপল ইন্টেলিজেন্স আপনার আইফোনে কত স্টোরেজ ব্যবহার করে? 9to5Macম্যাকবুক নিও ২ মার্চের কাছাকাছি লঞ্চ হতে পারে, নতুন রঙের বৈশিষ্ট্য হতে পারে: রিপোর্ট Engadgetসবচেয়ে স্বীকৃত স্প্যাম ইমেল প্রকারটি ইন্টারনেটের চেয়ে অনেক পুরানো GSMArena১.২ কিমি লেজার রেঞ্জফাইন্ডার এবং ১১,০০০ mAh ব্যাটারি সহ Ulefone Armor 35 Pro পরের মাসে $৪৩০ এ বিক্রি হবে The Vergeবিক্ষোভকারীরা ভারতে মেটা অফিসে ঝড় তুলেছে Engadget৪টি আইপ্যাড প্রো বিকল্প যারা অ্যাপলকে ছাড়তে চান তাদের জন্য Engadgetকেন আপনি কখনই আপনার কম্পিউটারের ভিতরে ভ্যাকুয়াম করবেন না TechCrunchএকটি টিভি খুব বড় হতে পারে? একটি তদন্ত বাংলা ট্রিবিউনএখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য

বিকেলের নাস্তায় মজাদার ব্রেড-মিটবল রেসিপি । বাচ্চাদের পছন্দের মিটবল রেসিপি ২০২৩

বিকেলের নাস্তায় মজাদার ব্রেড-মিটবল রেসিপি । বাচ্চাদের পছন্দের মিটবল রেসিপি ২০২৩
বিকেলের নাস্তায় মজাদার ব্রেড-মিটবল রেসিপি । বাচ্চাদের পছন্দের মিটবল রেসিপি ২০২৩ ছবি: Tricksboss

বিকেলের নাস্তায় মজাদার ব্রেড-মিটবল রেসিপি / বাচ্চাদের পছন্দের মিটবল রেসিপি ২০২৩। 

আজকে আপনাদের জন্য রইল একটি ভিন্ন ধর্মী মিটবলের রেসিপি ব্রেড-মিটবল। এটা গঁৎবাধা মিটবলের তুলনায় বেশ স্বাস্থ্যকর। খেতেও বেশ সুস্বাদু। আশাকরি সবার পছন্দ হবে।

উপকরণঃ

১. ১০০ গ্রাম মাংস ( গরু/খাসি )

২. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি

৩. ৩ টি কাঁচা মরিচ কুঁচি

৪.১ চা চামচ রসুন বাটা

৫. ১ চা চামচ আদা বাটা

৬.২ চা চামচ কাবাব মশলা

৭.লবন স্বাদ মতো

৮. ১ চা চামচ টেস্টিং সল্ট

৯. ১/২ টি ডিম

১০.১০ পিস পাউরুটি

পুর তৈরির পদ্ধতিঃ

১) মাংস যতটা সম্ভব পাতলা ও ছোট করে কেটে নিন।

২)একটি পাত্রে সামান্য পানি দিয়ে এতে কাঁটা মাংস সামান্য লবন, ১/২ চা চামচ টেস্টিং সল্ট,আদা বাটা, রসুন বাটা , ১ চা চামচ কাবাব মশলা দিয়ে সিদ্ধ করে নিন।

৩)একটি প্যানে ৩/৪ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন।

৪) তেল গরম হলে এতে পেঁয়াজ কুঁচি ও মরিচ কুঁচি দিয়ে দিন।

৫) পেঁয়াজ সামান্য লালচে হয়ে এলে এতে ১ চামচ কাবাব মশলা,স্বাদমত লবন ও বাকি ১/২ চামচ টেস্টিং সল্ট দিয়ে নেড়ে মিশিয়ে নিন।

৬) এরপর প্যানে সিদ্ধ করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

৭) মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

৮) মাঝে মাঝে নেড়ে দিন যাতে তলায় পুরে না যায়।

৯) ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।

মিটবল তৈরির পদ্ধতিঃ

১. একটি পাত্রে পানি নিন।

২. পাউরুটির পিসগুলোর শক্ত কিনারাগুলো কেটে ফেলুন।

৩.এক পিস পাউরুটি নিয়ে হালকা করে পানি লাগান। যাতে পাউরুটি নরম হয়। খেয়াল রাখবেন যাতে পানি বেশী না লাগে। কারন পানি বেশী লাগলে পাউরুটি বেশী নরম হয়ে যাবে।

৪.এরপর হাতের তালুতে নরম পাউরুটি রেখে এতে ১ চা চামচ পুর দিন। এবং পাউরুটির চার পাশ দিয়ে পুরটি ঢেকে দিন।

৫. এরপর হাতে চেপে চেপে গোলাকৃতির বল তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে পুর বাইরে না বেরিয়ে যায়। এভাবে সব কটি বল তৈরি করুন।

৬. একটি ছোট বাটিতে ১/২ টি ডিম নিয়ে ১ চিমটি লবন দিয়ে ভালো মতো ফেটিয়ে নিন।

৭. একটি কড়াই/ প্যান গরম করে এতে ডুবো তেলে বলগুলো ভাজা যায় এমনভাবে তেল ঢালুন এবং তেল গরম হতে দিন। দেখবেন তেল আবার বেশী গরম না হয়ে যায়।

৮.এরপর বলগুলো ফেটানো ডিমে চুবিয়ে তুলে তেলে দিয়ে ভাজুন।

৯. বলগুলোর সবদিক লালচে হয়ে উঠলে একটি কিচেন টিস্যুতে নামিয়ে নিন। এতে টিস্যু বাড়তি তেল শুষে নেবে।

১০. সসের সাথে পরিবেশন করুন গরম গরম ভিন্নধর্মী ব্রেড-মিটবল।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।