লাইভ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
টেক ব্রেকিং
BBC Technologyইলন মাস্ক সাইবারট্রাকের জন্য রাস্তার শেষ সংকেত দিতে দেখা যাচ্ছে ইত্তেফাকবন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পরতে পারে বাটন ফোন Android Authorityগুগল ফাইন্ড হাব বাম-পিছনে সতর্কতার সাথে অ্যাপল ফাইন্ড মাইকে ধরছে প্রথম আলোচ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য বাংলা ট্রিবিউনফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে Android AuthorityGoogle নেস্ট এবং লেনোভো স্মার্ট হোম ডিভাইসগুলিকে প্রভাবিত করে ডেলাইট সেভিং টাইম বাগ ঠিক করে৷ প্রথম আলোমঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম অণুজীবের সন্ধান প্রথম আলোলভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে প্রথম আলোএআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন EngadgetAirbnb আগামী বছর একটি AI ট্রাভেল এজেন্ট চালু করার হুমকি দিচ্ছে

বাদামের বহুমাত্রিক গুণাগুণ । বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নেন

বাদামের বহুমাত্রিক গুণাগুণ । বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নেন ছবি: Tricksboss

বাদামের বহুমাত্রিক গুণাগুণ সম্পর্কে জেনে নেন।

বাদাম আমাদের চিরচেনা একটি খাবার।আমরা প্রায় সবাই কম-বেশি বাদাম খাই।বাদামের  যে বহুমাত্রিক গুণাগুণ রয়েছে তা আমাদের অনেকেই হয়তো জানি না। আবার বাদামের প্রকারভেদ গুণাগুণও ভিন্ন ভিন্ন হয়।  নিচে বিভিন্ন প্রজাতির বাদামের গুণাগুণ নিয়ে আলোচনা করা হলো :

চিনাবাদাম : এই প্রজাতির বাদামে প্রোটিন, ফাইবার,ক্যালসিয়াম,আয়রন, সোডিয়াম,পটাসিয়াম, ভিটামিন-এ,বি, সি রয়েছে।

ফলে এর উপকারিতা  অনেক। যেমন : ১. প্রোটিনের ভালো উৎস। ভোরবেলা খালি পেটে বাদাম খেলে এনার্জি পাওয়া যায়।

২. নিয়মিত পরিমিত পরিমাণে চিনাবাদাম বাদাম খেলে হার্ট ভালো থাকে। 

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আখরোট : এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ওমেগা-৩ ফ্যাটি এসিড ভিটামিন।

উপকারিতা : ১. হাড় শক্ত করে ও ২. ব্রেনের পুষ্টি জোগায়।

পেস্তাবাদাম : এই ধরনের বাদামে থাকে ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, কপার,ম্যাগনেসিয়াম, ভিটামিন।

উপকারিতা : ১. রক্ত শুদ্ধ করে। ২. লিভার ও কিডনি ভালো রাখে।

কাজুবাদাম : এর উপাদান গুলো হচ্ছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-এ।

উপকারিতা : ১. অ্যানিমিয়া ভালো করে। ২. ত্বক উজ্জ্বল করে। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আমন্ড : এর উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক এসিড ও ভিটামিন ই। তাই বাদামের রাজা বলা হয় আমন্ড।

উপকারিতা : ১. শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য ও ত্বকের নানা সমস্যায় খুব ভালো। সব বাদামের মধ্যে আমন্ডে বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে।

২. নিয়মিত চার-পাঁচটি আমন্ড খেলে এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ফলে হৃদরোগের আশঙ্কা থাকে না।

৩. কোলন ক্যান্সারের আশঙ্কা কমে।

৪. অ্যান্টি-অক্সিডেন্ট আছে। কেমোথেরাপি চলাকালীন আমন্ড মিল্ক খেলে ইমিউনিটি সিস্টেমের উন্নতি হয়।

৫. আলমন্ডের ফাইবার শরীরে কার্বোহাইড্রেট শোষণের গতি কমায়। ফলে ডায়াবেটিসের জন্য উপকারী।

৬. আলমন্ড বাটা নিয়মিত লাগালে বলিরেখার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

তাই নিয়মিত বাদাম খাওয়ার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরের শক্তিমত্তা ও বাড়বে। কাজে কর্মে পাবেন পূর্ণ উদ্যম।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য করার আগে মন্তব্য নীতিমালা পড়ুন।