ট্রিকস এন্ড টিপস

গায়ের রং ফর্সা করার প্রাকৃতিক ও ঘরোয়া উপায় ২০২৩ । ত্বকের রঙ ফর্সা করার জন্য যা করবেন

গায়ের রং ফর্সা করার প্রাকৃতিক ও ঘরোয়া উপায়/ত্বকের রঙ ফর্সা করার সহজ উপায়।

জন্মগতভাবে আমাদের সকলের গায়ের রং ফর্সা নয়, কারো গায়ের রং শ্যামলা, কারো গায়ের রং কালো। আবার কারো গায়ের রং উজ্জ্বল শ্যামলা।। আমরা একজন যেমন নিজের গায়ের রং নিয়ে গর্ববোধ করি ঠিক তেমনি অনেকে নিজেদের গায়ের রং নিয়ে মন খারাপ করে ফর্সা হওয়ার জন্য মানুষের এক অদম্য প্রচেষ্টা রয়েছে। মানুষ প্রতিনিয়ত ফর্সা হওয়ার বিভিন্ন ক্রিম,লোশন,ইত্যাদি ব্যবহার করে থাকে।গায়ের রঙটা একটু ফর্সা করতে আমাদের সকলেরই যেন চেষ্টার কমতি নেই। আর কেনই বা হবে না? প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে সৌন্দর্য, নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের স্বাভাবিক রঙ। আজ রইলো ত্বকের রঙ ফর্সা করার শতভাগ প্রাকৃতিক, কিন্তু অব্যর্থ কিছু উপায় যা আপনি অবলম্বন করতে পারবেন বাড়িতে বসেই। আজ রইলো প্রাকৃতিকভাবেই ত্বকের রঙ ফর্সা করার ৫টি দারুণ ফেসপ্যাকের কথা। এগুলোর কিছু ব্যবহারেই আপনার ত্বকে ফুটে উঠবে অন্যরকম এক সৌন্দর্য। না, রাতারাতি দুধে আলতা হয়ে যাবেন না। তবে ত্বকের রঙ কয়েক শেড পর্যন্ত ফর্সা হবে, যা কিনা যে কোন ফেয়ারনেস ক্রিমের চাইতে অনেক অংশে ভালো। ফুটে উঠবে আপনার ত্বকের আসল সৌন্দর্য। সাথে দূর হবে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাও। মাত্র দুই সপ্তাহেই দেখতে পাবেন পার্থক্য!

ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতিতে রূপচর্চা 

 ফেসপ্যাক-১মসুর ডাল গুঁড়ো করে নিন মিহি করে। তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে নিন ভালো করে। একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরও ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক-২তিল বেটে নিন অথবা গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। ছাঁকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন।

ফেসপ্যাক-৩ত্বকের রং আরও ফর্সা করার জন্য টক দই লাগান মুখে। যাদের ত্বক শুষ্ক তাঁরা মধু ও দই মিশিয়ে নিন। মিনিট বিশেক রাখুন মুখে, তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে।

ফেসপ্যাক-৪তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে-গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

ফেসপ্যাক-৫আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সাথে দিন চন্দনের গুঁড়ো। দিনে ২বার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট করে। দ্রুত রঙ উজ্জল হবে। চন্দন না দিলেও সমস্যা নেই।  এগুলো থেকে যে কোন একটি উপায় বেছে নিন। এবং অবলম্বন করুন। নাম্বার ৫ ছাড়া বাকি যে কোন প্যাক ব্যবহার করলে দিনে দুবার কাঁচা দুধ মুখে লাগিয়ে  রাখবেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এতে জলদি কাজ করবে।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *